Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বান্দরবানে বন বিভাগের অভিযানে ট্রাকভর্তি অবৈধ কাঠ জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 5:13 pm

এলেক্স বড়ুয়া, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর উপজেলার টংকাবতী-সুয়ালক সড়কের মিঠাখালী এলাকায় বন বিভাগের অভিযানে অবৈধভাবে কাঠ পরিবহনকালে একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন বান্দরবান বন বিভাগের কর্মকর্তা মো. মুনতাসির রহমানের নেতৃত্বাধীন টহল দল।

এ সময় টংকাবতী রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার ও তার সহযোগী টহলদল মিঠাখালী এলাকায় সুয়ালকমুখী একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালান। এতে তিন টন ওজনের ট্রাকে প্রায় ২৮০ ঘনফুট জ্বালানীকাঠ পাওয়া যায়।

জব্দকৃত কাঠ ও ট্রাকটি বর্তমানে টংকাবতী রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়েছে বলে জানান বন বিভাগের কর্মকর্তারা।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা মো. রাফি-উদ-দৌলা সরদার বলেন, “অবৈধভাবে কাঠ পাচারের খবর পেয়ে আমরা দ্রুত অভিযান চালাই। কাঠ ও ট্রাক জব্দ করা হয়েছে। কাঠ মালিকের বিরুদ্ধে বন মামলার প্রস্তুতি চলছে। তবে কেউ আটক হয়নি।”

তিনি আরও জানান, অবৈধভাবে বনসম্পদ পাচার রোধে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল

বাঘাইছড়িতে জাতিগত বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাউজানে গোলাম আকবর খোন্দকারের জনসমাবেশ অনুষ্ঠিত

পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে জামায়াতের নির্বাচনী অফিস উদ্বোধন

চবি শাটল ট্রেন থেকে পড়ে ষাটোর্ধ ব্যক্তির মৃত্যু

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে গাঁজা-মদসহ বিক্রেতাদের আটক

রেললাইন প্লাবিত, চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ