Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাংলাদেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার কক্সবাজারের হাসান মুরাদ

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 11:54 am

শাহরিয়াজ, কক্সবাজার সদর প্রতিনিধি:

বাংলাদেশের টেস্ট দলে যুক্ত হলেন কক্সবাজারের কৃতি সন্তান বাঁহাতি স্পিনার হাসান মুরাদ। তিনি দেশের ১০৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে আজ (মঙ্গলবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে অভিষেক করেছেন।

এর আগে হাসান মুরাদ জাতীয় দলের হয়ে শুধুমাত্র টি–টোয়েন্টি ফরম্যাটে খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত ভালো পারফর্ম করে আসা এই তরুণ এখন পর্যন্ত ৩৯ ম্যাচে ১৬৫ উইকেট শিকার করেছেন।

২০২০ সালের যুব বিশ্বকাপজয়ী বাংলাদেশ দলের সদস্য ছিলেন তিনি। টেস্ট ক্যাপে তাকে স্বাগত জানান আরেক বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

সিলেটে অনুষ্ঠিত টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে সফরকারী আয়ারল্যান্ড। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩০ রান। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা একটি করে উইকেট নিয়েছেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।

আয়ারল্যান্ড একাদশ:
অ্যান্ডি বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কেড কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লোরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ডাসারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

দেবিদ্বারে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার-স্থানীয় নেতাকর্মীদের নিন্দা

‎কুবি ভর্তি পরীক্ষায় ২০০ গজে ১৪৪ ধারা জারি, নিষিদ্ধ মিছিল-সমাবেশ

একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন

শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির গণসংযোগ ও উঠান বৈঠক

শৈলকুপায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে গ্রেপ্তার

নেপালী ভূতাত্ত্বিকদের সঙ্গে জাবির বৈজ্ঞানিক সংলাপ অনুষ্ঠিত

খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে : উপদেষ্টা আসিফ

এনায়েতপুরে ১১ দলীয় জোটের জনসভা, দাড়িপাল্লা শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা

ডিমলায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল