Tuesday , 4 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

সাকা চৌধুরীর আসনে মনোনয়ন পেলো তাঁরই ছেলে হুম্মাম

চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনে অবশেষে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন প্রয়াত সাবেক মন্ত্রী ও বিএনপি’র প্রভাবশালী নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মনোনয়ন বোর্ড সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম চূড়ান্ত করেছে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর রাঙ্গুনিয়ার রাজনীতিতে আবারও চৌধুরী পরিবারের হাল ধরেছে সাকা চৌধুরী পুত্র।

জানা যায়, রাঙ্গুনিয়ার রাজনীতিতে সালাউদ্দিন কাদের চৌধুরী ছিলেন এক ঐতিহাসিক নাম। তিনি ১৯৭৯, ১৯৮৬, ১৯৯৬ ও ২০০১ সালে চট্টগ্রাম–৭ আসন থেকে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধিমত্তা, স্পষ্টভাষিতা এবং উন্নয়নমুখী ভূমিকার কারণে রাঙ্গুনিয়ার মানুষের কাছে তিনি ছিলেন এক জনপ্রিয় ও প্রভাবশালী নেতা।

এবার তাঁরই ছেলে হুম্মাম কাদের চৌধুরী সেই ঐতিহ্যের হাল ধরতে মনোনয়ন পেয়েছেন দল থেকে।

এদিকে মনোনয়ন ঘোষণার পর থেকেই রাঙ্গুনিয়া জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে আনন্দ মিছিলসহ নানা কর্মসূচি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময়

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

কায়কোবাদের নির্বাচনী গণসংযোগে জনতার ঢল

ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়- ব্যারিস্টার নওশাদ জমির

দুই দশক পর প্রথমবার পঞ্চপাণ্ডব ছাড়া মাঠে নামলো বাংলাদেশ ওয়ানডে দল

নবীনগরে ফুটবল মার্কার পক্ষে লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা

ঝিনাইগাতী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫

নাচোলে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভুরুঙ্গামারীতে মাদক সেবনের দায়ে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশা: কেমন ভিসি চান তারা?