Sunday , 2 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি রেনু পাঠান গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 2, 2025 7:58 am

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে হেরোইনসহ চিহ্নিত মাদককারবারি শাহিন খান পাঠান ওরফে রেনু পাঠান (৫৩) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকার একটি সড়ক থেকে ১ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত রেনু পাঠান পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দিন খান পাঠান ওরফে দারগা আলী পাঠানের ছেলে।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম শনিবার রাত আটটার দিকে এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রেনু পাঠান নিজ এলাকা ও আশপাশের এলাকায় ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিলেন। তিনি এলাকায় একজন চিহ্নিত মাদককারবারি হিসেবে পরিচিত। তার নামে মোহনগঞ্জ থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে টেঙ্গাপাড়া এলাকার উপজেলা পরিষদ সড়কে অভিযান চালায় পুলিশ। ওই সময় মাদক বিক্রির প্রস্তুতিকালে তাকে ১ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।

ওসি মো. আমিনুল ইসলাম পিপিএম বলেন, “চিহ্নিত মাদককারবারি রেনু পাঠানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।” তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুরে ১৫২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝালকাঠির দু’টি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের মতবিনিময়

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা প্রশাসন

দিনাজপুরে জামায়াতের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল

তিন দিন পর পাওয়া গেছে শিশু মুনতাহার লাশ

মান্দায় নবনির্বাচিত এমপির সঙ্গে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে অভিযান : তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে স্বামী-স্ত্রীকে হেনস্তার প্রতিবাদে হামলাকে ডাকাতি বলে অপপ্রচার