Wednesday , 29 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুবিদপুরে কুখ্যাত মাদক সম্রাট খলিল’-এর বিরুদ্ধে মানববন্ধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 29, 2025 12:36 pm

মাহবুব হাসান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সুবিদপুরে কুখ্যাত মাদক সম্রাট ‘বাবা খলিল’-এর বিরুদ্ধে এলাকাবাসী ফুঁসে উঠেছেন।

বুধবার সকালে তালতলা বাজারে শত শত মানুষ জড়ো হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সর্বস্তরের সচেতন নাগরিকরা অংশ নেন।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাবা খলিল’ বহু বছর ধরে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ নানা ধরনের মাদক ব্যবসা চালিয়ে আসছে। একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হলেও প্রতিবারই জামিনে বেরিয়ে এসে আবারও একই অপরাধে জড়িয়ে পড়ে। এতে এলাকায় তরুণ প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী সরকারের প্রতি দাবি জানান, এই চিহ্নিত মাদক ব্যবসায়ী যেন আর কখনও আইনের ফাঁক গলে জামিনে মুক্ত হতে না পারে। তারা আরও বলেন, সুবিদপুরবাসী এখন ঐক্যবদ্ধ—‘বাবা খলিল’কে সমাজচ্যুত ও অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়—এই মাদক সম্রাটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করে এলাকাকে মাদকমুক্ত করা হোক।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

পশ্চিম তীর ও গাজার কিছু এলাকায় পৌর নির্বাচনে ভোটগ্রহণ শুরু

জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর

কেন্দ্রীয় ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে ৩ সদস্যের কমিটি গঠন

উন্নয়নের ভাবনা নিয়ে কাশিমপুরে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের উঠান বৈঠক অনুষ্ঠিত

প্রায় ২ বছরে ৩ বার প্রাণে বাঁচলেন ট্রাম্প

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ

হত্যা মামলায় আটক বেরোবি শিক্ষক, প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি

জোবায়েদ হত্যার প্রতিবাদে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

সুশাসন প্রতিষ্ঠায় কটিয়াদীতে তারেক রহমানের ৩১ দফা প্রচার