Saturday , 25 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

টেকসই শিল্প ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের যাত্রা শুরু

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 25, 2025 1:33 pm

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে প্রথমবারের মতো ‎টেকসই শিল্প, পরিবেশ রক্ষা ও প্লাস্টিকের বিকল্প পণ্য উৎপাদনের লক্ষ্যে যাত্রা শুরু করেছে ‘আলপথ লিমিটেড’ নামে নতুন কারখানা। ‎

লেবুখালী–বগা মহাসড়কের পাশে রাজাখালী নামক স্থানে আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় কারখানা চত্বরে ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডোভ।

নাসরিন জাহান’র সভাপতিত্বে অতিথি হিসেবে ‎অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক জেলা প্রশাসক ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ আজিজ উদ্দিন আহমেদের নাতি তৌকির আহমেদ শাবাব, কো-পার্টনার ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমান সুজয়, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক ফাহাদ মেহেদী, মার্কেটিং ম্যানেজারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দীন হাওলাদার, আজিজ আহম্মেদ কলেজের অধ্যক্ষ আহসানুল হক এবং উত্তর মুরাদিয়া বশিরিয়া দারুচ্ছুন্নাৎ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রব ছাড়াও উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম শাহীন, শ্রম বিষয়ক সম্পাদক জাকির হোসেন হাওলাদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাইদুল ইসলাম খান, মাইনুল হাসান সোহেল, সহিদুল ইসলাম সরদার, সৈয়দ সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুছা ফরাজি এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ শাহাদাত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

‎প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, ঢাকায় ‘আলপথ’ গ্রুপের গার্মেন্টস ইউনিট ইতোমধ্যে পাট, লেদার ও জিও ফ্যাব্রিকের ব্যাগ তৈরি করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও করপোরেট পর্যায়ে সরবরাহ করছে।

স্কুল ব্যাগ, ব্যাকপ্যাক, অফিস ব্যাগ থেকে শুরু করে কনভোকেশন ও সেমিনারের জন্য ব্যবহৃত ব্যাগসহ সব ধরনের পণ্যই উৎপাদন করা হচ্ছে এ ইউনিটে। ‎‎এরই ধারাবাহিকতায় দুমকিতে চালু হয়েছে পরিবেশবান্ধব কাটলারিজ ফ্যাক্টরি।

এখানে সুপারি খোল দিয়ে তৈরি হচ্ছে প্লেট, চামচ, গ্লাস, লবণদানি, আটা চামচ ও ছুরি ইত্যাদি যা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের বিকল্প হিসেবে ব্যবহৃত হবে। এসব পণ্য সভা-সেমিনার, বাসা-বাড়ি ও হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের উপযোগী।

তৌকির আহমেদ শাবাব বলেন, ‘আমাদের লক্ষ্য কেবল একটি ব্যবসা নয়—পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়া। দুমকির মাটিতে এটি হবে ইতিহাস সৃষ্টি করা একটি উদ্যোগ।’ ‎‎তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি প্রতি মাসে প্রায় ৫০ টন প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইকেল) করার লক্ষ্যে কাজ করছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে রং মিস্ত্রী আবু হত্যাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

শরীয়তপুরের গোসাইরহাটে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

নজিপুরে নিরাপদ সড়কের দাবিতে ‘নিসচা’র মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

মাভাবিপ্রবিতে “জুলাই শহিদ দিবস” উপলক্ষে বুধবার আলোচনা সভা

জ্ঞানের আলোয় আলোকিত সমাজ: শিক্ষকরা আমাদের পথপ্রদর্শক

উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কারবালার স্মরণে নবুগ্রাম ইমামবাড়ীতে আশুরা উদযাপন ১০ মহররম ১৪৪৭ হিজরি

সন্ত্রাস বিরোধী মামলায় আমতলী পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

ওসমান হাদির জানাজায় অংশ নিলেন প্রধান উপদেষ্টা