Monday , 15 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

প্রধান শিক্ষক নেই ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের, ব্যাহত হচ্ছে শিক্ষায় পাঠদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 15, 2025 4:27 pm

চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৬৪টি বিদ্যালয় প্রধান শিক্ষক নেই।সহকারি শিক্ষকেরপদ শূন্য রয়েছে ৭৮টি। উপজেলা সহকারি শিক্ষা অফিসারের পদ শূন্য ৫টি। অফিস সহকারি পদ শূন্য রয়েছে ৫টি। অফিস সহায়ক পদ শূন্য রয়েছে ১টি।

শিক্ষক ও অভিভাবকরা জানান, এসব বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের পাশাপাশি স্কুল পরিচালনা করছেন। ফলে বিদ্যালয়ের অভ্যন্তরীণ কাজ এবং পাঠদান ব্যাহত হচ্ছে।

চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়ন হিলাল নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নতুন দিতল ভবন পরিপূর্ণ থাকলেও প্রধান শিক্ষকের পদটি শূন্য রয়েছে তিন বছর ধরে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল জানান গত তিন বছর থেকেই এই বিদ্যালয় প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক না থাকায় ক্লাস পরিচালনায় ব্যাঘাত ঘটছে।

উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় সহকারী শিক্ষক কবির হোসেন (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন গত দুই বছর থেকে।

তিনি জানান জরুরী ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ না দিলে বিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনায় ক্ষতি হচ্ছে।

উপজেলা শ্রীপুর ইউনিয়ন নালঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হোসনে আরা জানান একজন সরকারি শিক্ষক হয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে গিয়ে বিদ্যালয়ের ক্লাস পরিচালনার ক্ষতি হচ্ছে। সহসায় বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জোর দাবি জানাই।

প্রধান শিক্ষক সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকরা। উপজেলা কাশিনগর ইউনিয়ন হিলাল নগর গ্রামের আইয়ুব আলী জানান আমার ছেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয় শ্রেণীতে পড়ে। আমি একজন অটোরিকশা চালক আমার আশা ছেলে শিক্ষিত হয়ে বড় হয়ে পরিবারে হাল ধরবে।

গত এক বছর যাবত শুনে আসছি স্কুলটিতে প্রধান শিক্ষক নেই। ঠিকমতো পড়া লেখা হচ্ছে না। দ্রুত প্রধান শিক্ষক নিয়োগ দিলে স্কুলটিতে পড়ালেখার মান উন্নয়ন হবে

চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল হল তালুকদার জানান প্রধান শিক্ষক শূন্য পদে নিয়োগের প্রক্রিয়া রয়েছে ইতিমধ্যে সরাসরি নিয়োগ প্রক্রিয়া সার্কুলারের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে প্রধান শিক্ষক শূন্য পদগুলো অচিরেই পূরণ হবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামুল্যে চিকিৎসা সেবা পেলো আড়াই শতাধিক রোগী

মাদারীপুরে আর্থিক সাক্ষরতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান

শিবচরে অনুষ্ঠিত হলো লাখ টাকার ফুটবল টুর্নামেন্টর জমজমাট ফাইনাল

আরব নগর মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে পালিত হলো বিশ্ব ক্যান্সার দিবস

চবি’র বন্ধুসভার নবগঠিত কার্যনির্বাহী কমিটি অনুমোদন

মাভাবিপ্রবিতে দিনব্যাপী স্বাধীন ক্যাম্পাস দিবস পালিত

সিলেট সীমান্তের ওপারে ঝুলে থাকা বাংলাদেশির লাশ ২৫ ঘণ্টা পর হস্তান্তর

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা বন্ধের ঘোষণা করলেন ট্রাম্প