Wednesday , 10 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বিগত ১৭ বছর শিক্ষার মানোন্নয়নে কোনো অগ্রগতি হয়নি: ডা. রফিকুল ইসলাম

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 10, 2025 2:18 pm

মোফাজ্জল হোসেন, শ্রীপুর প্রতিনিধিঃ

বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বিগত ১৭ বছরে শিক্ষার কারিকুলাম সময়োপযোগী ছিল না। দলীয়করণের কারণে শিক্ষার মান উন্নয়নে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও অবহেলা করা হয়েছে। ফ্যাসিস্ট সরকার দুর্নীতি ও লুটপাট ছাড়া কিছুই করেনি। এ কারণেই দেশের শিক্ষা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি এবং সমাজ ধ্বংসের পথে এগিয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (ছাতির বাজার) উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, লেখাপড়ার প্রতি মনোযোগী হয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। সমাজে প্রতিষ্ঠিত না হতে পারলে হতাশা জন্ম নেবে, আর সেই হতাশা পরিবার, সমাজ ও দেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তাই অভিভাবকদের উচিত সন্তানের প্রতি সুদৃষ্টি রাখা, তারা পড়াশোনায় মনোযোগী আছে কি না খেয়াল রাখা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহ দেওয়া।

সমাবেশে নবম শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা রহমান ও নিলা আক্তার তাদের বক্তব্যে বলেন, কোনো শিক্ষার্থী যদি নিজে থেকে পড়াশোনায় মনোযোগী না হয়, তাহলে শিক্ষক বা বিদ্যালয় থেকে তাকে আগ্রহী করানো সম্ভব নয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে হলে স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকা জরুরি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার গাজীপুর সদর ও শ্রীপুর প্রতিনিধি বশির আহমেদ কাজল। সমাবেশটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাউসার আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাব ও ইউসিসিএ (বিআরডিবি) সভাপতি সাংবাদিক এস এম মাহফুল হাসান হান্নান, প্রধান শিক্ষক টি এম জহিরুল ইসলাম, সহকারী শিক্ষক আবু নাসির মোল্লা, সালমা আক্তার, আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক রায়হানুল ইসলাম আকন্দ, অভিভাবকদের প্রতিনিধি কবিরুল ইসলাম, মাহফুজুর রহমান, রিপন ফকিরসহ অনেকে।

অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের প্রাণবন্ত অংশগ্রহণে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ফরিদপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ অভিযোগে একজনের মৃত্যুদণ্ড ও ৫ লক্ষ টাকা জরিমানা

ত্রিশাল বাজারে কসমেটিকস ও ব্যাগের দোকানে অগ্নিকাণ্ড

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম পবিপ্রবি শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

কেপ ভার্দেকে অতিরিক্ত সময়ের গোলে পরাজিত করে শেষ ষোলোয় আর্জেন্টিনা

গবেষণা উন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনের ঐতিহাসিক চুক্তি

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে জীবননাশের হুমকির প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ মিছিল

নাসির নগরে ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, বেশ কয়েকটি ফার্মেসীকে জরিমানা

পত্নীতলায় ১১ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরমেন্সে নক আউট পর্বে ব্রাজিল

মাদারীপুরের শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা