Saturday , 6 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

রেঁনেসা কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 6, 2025 8:38 am

মোঃ আবু সুফিয়ান মুক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে রেঁনেসা কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় পাঁচবিবি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেঁনেসা কো-অপারেটিভ সোসাইটির সভাপতি ডাঃ মোঃ মোশাররফ হোসেন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ আব্দুল মোত্তালেব।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) আমাদের জন্য আত্মশুদ্ধি, মানবতার মুক্তি এবং ন্যায়-নীতি প্রতিষ্ঠার শিক্ষা নিয়ে আসে। মহানবী হযরত মুহাম্মদ (সা:) ছিলেন সমগ্র মানবজাতির রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ ও শিক্ষা আমাদের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা উচিত। সমাজে শান্তি, ন্যায়বিচার ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার জন্য কুরআন-সুন্নাহর আলোকে জীবন গড়তে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং পাঁচবিবি উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা বোরহান উদ্দিন।

মোঃ আবু সুফিয়ান মুক্তার বলেন, নবী করীম (সা:) এর জীবন হলো বিশ্বমানবতার জন্য আদর্শ। তাঁর দেখানো পথে চললেই দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করা সম্ভব।

হাফেজ মাওলানা বোরহান উদ্দিন বলেন, নবীজির (সা:) সুন্নাহ মেনে চলাই মুসলমানের মূল দায়িত্ব। সমাজে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য তাঁর শিক্ষাকে চর্চা করতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ মশিউর রহমান, পৌর পেশাজীবি বিভাগের সেক্রেটারি মোঃ ফারুক হোসেন, উপজেলা ছাত্রশিবিরের পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত, পাঁচবিবি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রায়হান আলীসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ ও বোর্ড পরিবর্তনের সময় বাড়ল

চবি’র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মেডিকেলে বসে পরীক্ষা দিলেন দুই নারী শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

সন্তানকে নদীতে ফেলে থানায় গিয়ে মায়ের গ্রেপ্তার দাবি

শিবগঞ্জে প্রেম, কলহ ও রহস্যজনক পরিস্থিতিতে ৩ জনের মৃত্যু

বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রামপালে সেনা অভিযানে ইয়াবা-গাঁজা-হেরোইনসহ যুবক আটক

শাকিরার কনসার্ট মঞ্চ স্থাপনের সময় দুর্ঘটনায় টেকনিশিয়ানের মৃত্যু

শ্রীলঙ্কায় সিরিজ খোয়ালো বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার

বাউফলে মন্দির ভাঙচুর, দোষীদের শাস্তির আশ্বাস এমপির