Wednesday , 3 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 3, 2025 7:46 am

মাসুদ রানা, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। দলটির দু’পক্ষের মধ্যে বিরোধের জেরে অপ্রীতিকর ঘটনা এড়াতে আগামীকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পৌর এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জানমালের ক্ষতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, রাত থেকেই পুলিশ টহল জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকে ঘটনাস্থল ও আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। যে কোনও ধরনের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

লের নেতাকর্মী ও স্থানীয়রা জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে আগামিকাল বুধবার (৩ সেপ্টেম্বর) পৌর এলাকার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা বিএনপি

অপরদিকে, একই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির একাংশের নেতাকর্মীরা। তারা মেয়াদউর্ত্তীন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির কাউকে দলীয় কার্যালয়ে ঢুকতে দেবে না বলে হুশিয়ারি দেন। এতে দিনভর উভয় পক্ষের উত্তেজনা বিরাজ করে।

এর আগে ২৫ আগস্ট সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয় জেলা বিএনপি। তবে এতে অনিয়মের অভিযোগ ওঠে— প্রকৃত তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য দলের চিহ্নিত কর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা গত ২৭ ও ৩১ আগস্ট বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মোটরসাইকেল শোডাউন করেন। তারা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবি করেন। অভিযোগ করা হয়, মাত্র দুই ঘণ্টায় প্রহসনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে এবং ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে।

এদিকে, সাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ-প্রতিবাদে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

খুবিতে ভর্তির আবেদন শুরু ৭ নভেম্বর, পরীক্ষার কেন্দ্র এবার চার বিভাগে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৫৭ আসন শূন্য, সাক্ষাৎকার আহ্বান

কুবিতে বুদ্ধিবৃত্তিক সংগঠন ‘পাটাতন’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা

দোয়ারাবাজারে এলজিইডির ৫ কোটি টাকার আম্পান প্রকল্পে অনিয়মের অভিযোগ

তিস্তার পাথর সিন্ডিকেটের তথ্য সংগ্রহের সময় সাংবাদিকের উপর সশস্ত্র হামলা, থানায় মামলা দায়ের

কটিয়াদী পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

মুরাদনগরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

টানা ষষ্ঠবার শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার, আটক ১

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১