Sunday , 31 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 31, 2025 1:32 pm

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) বিকাল ৫ টায় শান্তাদিগর গোড়নী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্মুক্ত পরিবেশে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ নূর হোসেন আকন্দ বাবু এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (পাঁচবিবি-সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।

তিনি তার বক্তব্যে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনকে সামনে রেখে প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। ভোটারদের কাছে দলে দলে পৌঁছে যেতে হবে এবং জনগণের আস্থা অর্জনের জন্য মাঠে ময়দানে কঠোর পরিশ্রম করতে হবে। আমাদের কর্মী, সমর্থক ও দায়িত্বশীলদের এখন থেকেই সার্বিক প্রস্তুতি নিয়ে মাঠে কাজ শুরু করতে হবে। ইনশাআল্লাহ জনতার শক্তি ও আল্লাহর সাহায্য নিয়ে আমরা বিজয়ী হব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং সহকারী সেক্রেটারি মোঃ আবু রায়হান।

এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ রাশেদ হোসেন, ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি মাওলানা আনোয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মাদারীপুরের শিবচরে ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

রাঙ্গুনিয়ায় জামায়াতের গণসংযোগে জনসাধারণের ব্যাপক সাড়া

লেবাননের রাজনীতিতে হারিরির প্রত্যাবর্তন, সরকারের সমর্থনে ঐক্যের ডাক

শিক্ষক-জনবল সংকটে ধুঁকছে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ

শিবগঞ্জের গাংনগর গার্লস স্কুল অ্যান্ড কলেজে বাল্যবিবাহ প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন

চৌদ্দগ্রামে ভারতীয় নাগরিক আটক

বাউফলে এনসিপির প্রার্থী শাহিনের তোরণে আগুন

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামি খালাস

পবিপ্রবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান