Monday , 25 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

আট বছর ধরে শিকলে বন্দী সাথী, চিকিৎসার অভাবে অনিশ্চিত ভবিষ্যৎ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 25, 2025 7:09 am

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর সদর উপজেলার মৌকরণ ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ২০ বছর বয়সী মোছা: সাথী আক্তার গত আট বছর ধরে শিকলে বন্দী জীবন কাটাচ্ছেন। দুরন্ত শৈশব-কৈশোরের দিনগুলো এখন সীমাবদ্ধ ঘরে শিকলের গন্ডিতে , মানসিক ভারসাম্যহীন অবস্থায়।

ঘটনার শুরু হয় সাথীর সপ্তম শ্রেণিতে পড়ার সময়,একদিন স্কুল থেকে ফিরে জ্বর অনুভব করেন পরে রাতে ঘুমিয়ে পড়লে পরদিন সকালে তাকে মাটিতে পড়ে থাকতে দেখেন বাবা-মা। এরপর থেকেই তার আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। স্থানীয় চিকিৎসকের পরামর্শে জানা যায়, সাথী স্ট্রোকের শিকার হয়েছেন। এর ফলে তিনি মানসিক ভারসাম্য হারান। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা করাতে পারলে সাথী আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস— মেয়ের এই অবস্থার শোকে সাথীর বাবা মো: আনোয়ার হাওলাদার অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন সাথীর মা। স্বামী হারানোর যন্ত্রণা আর অসুস্থ মেয়ের চিকিৎসার ব্যয় মেলাতে না পেরে তিনি আজ দিশেহারা।

তবুও মেয়েকে সুস্থ করে তুলতে আশাবাদী সাথীর মা। তিনি সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়েছেন। তার প্রত্যাশা— মানবিক সহায়তার মাধ্যমে হয়তো সাথী আবার একদিন ফিরে পাবে স্বাভাবিক জীবনের হাসি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যদি টাকার বিনিময়ে ভোট বিক্রি করে এমপি নির্বাচিত করেন, আপনারা খাবেন একদিন, এমপি খাবে পাঁচ বছর

নজরুল বিশ্ববিদ্যালয়ে আইন বিতর্ক উৎসব ও মুটকোর্ট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীনগরে ফুটবল প্রতীকের প্রার্থী তাপসের বিশাল নির্বাচনী সভা

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নজরুল বিশ্ববিদ্যালয়ে আদিবাসী ছাত্র সংগঠনের ১০ম কাউন্সিল অনুষ্ঠিত

কালকিনিতে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের ব্যাপক গণসংযোগ

কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

চৌদ্দগ্রামে বিএনপি’র উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

নলছিটির সুগন্ধা নদীর তীরে এশিয়ার বৃহত্তম মোহাম্মদীয়া অয়েল এ্যান্ড রাইচ মিল