Friday , 22 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুয়াকাটায় মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি, জনজীবনে স্থবিরতা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 22, 2025 5:47 pm

মোঃ সোহাগ আহমেদ,  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা পটুয়াখালীর কুয়াকাটায় টানা বৃষ্টি অব্যাহত রয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দাসহ কুয়াকাটা ভ্রমণে আসা পর্যটকরা।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে। এর প্রভাবে গত চারদিন ধরে বিরতিহীন বৃষ্টিপাত হচ্ছে কুয়াকাটায়। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কলাপাড়ায় ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন এলাকায় পানি জমে দেখা দিয়েছে জলাবদ্ধতা। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ইতোমধ্যে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে আমন ধান ও মৌসুমি সবজির ক্ষেত। এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

এদিকে, সমুদ্রে থাকা জেলেদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। আগামী পাঁচ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পাশাপাশি দমকা বা ঝড়ো হাওয়া বইতে পারে বলেও জানিয়েছে তারা।

পর্যটক জহির রায়হান বলেন, বৃহস্পতিবার আমরা কুয়াকাটা বেড়াতে এলেও টানা বৃষ্টির কারণে হোটেলের বাইরে বের হতে পারিনি। পুরো সফরের সময় হোটেলের ভেতরেই কাটাতে হয়েছে।

মহিপুরের জেলে মোঃ রিয়াজ বলেন, আবহাওয়া খারাপ থাকায় আমরা গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে পারছি না। মহিপুর বন্দরে প্রায় দেড় হাজার মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে রয়েছে। আবহাওয়া ঘন ঘন খারাপ হওয়ায় প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছি।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির,সাধারণ সম্পাদক সুমন দাস জানান, সমুদ্রে থাকা অধিকাংশ ট্রলার মহিপুর মৎস বন্দরে নিরাপদে আশ্রয় নিয়েছে। তবে কিছু ট্রলার উপকূলের কাছাকাছি অবস্থান করে মাছ ধরছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ছাত্রশিবিরের উদ্যোগে কলাপাড়া উপজেলায় শিক্ষার্থীদের হাতে বই প্রদান

কুবিতে টাইম ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি ও রাজশাহীতে তীব্র তাপপ্রবাহ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ

বড়াইগ্রামে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ভারতে মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভের ডাক দিল বিকেএম

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আব্দুস সাত্তারের নির্বাচনী মিছিল

মহিপুর মহিলা দলের সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত

গাইবান্ধার সুন্দরগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার