Wednesday , 20 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুড়িগ্রামে বিনামূল্যে চোখের চিকিৎসা পেলো অসংখ্য নারী-পুরুষ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 20, 2025 12:15 pm

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) দিনভর ঘোগাদহ ইউনিয়ন পরিষদে যাত্রাপুর ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় এ-চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রামের সিভিল সার্জন ডাঃ স্বপন কুমার বিশ্বাস ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন। এছাড়াও কুড়িগ্রাম মাইক্রোফাইন্যান্স (দাবি) আঞ্চলিক ব্যবস্থাপকন মোঃ শফিকুল ইসলাম, ডিভিশনাল কো-অর্ডিনেটর আব্দুল মোনায়েম খান জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান, এলাকা ব্যবস্থাপক মাহামুদুর হাসান, ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার উপস্থিত ছিলেন।

ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে কুড়িগ্রাম চক্ষু হাসপাতালের দুই জন বিশেষজ্ঞ চিকিৎসক সহ ছয় জনের একটি মেডিকেল টিম তিন শতাধিক নারী পুরুষকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, পরামর্শপত্র প্রদান, চশমা প্রদান ও চোখের ছানি অপারেশন ইত্যাদি সেবা প্রদান করেন।

ঘোগাদহ ইউনিয়নের রসুলপুর এলাকার আমেনা বেওয়া বলেন, আজ বিনা টেহায় ডাক্তারোক চোখ দেখানু। ডাক্তার দেখি ফির চশমাও দিছে। মোর খুব উপকার হইছে।

ঘোগাদহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, আজ আমার ইউনিয়নের অনেক অসহায় মানুষ বিনামূল্যে চোখের ডাক্তার দেখাতে পেরে দারুণ খুশি হয়েছে। এমন মানবিক উদ্যোগ আগামীতে অব্যাহত থাকবে এই প্রত্যাশা ব্র্যাকের কাছে।

মাইক্রোফাইন্যান্স (দাবি) আঞ্চলিক ব্যবস্থাপকন মোঃ শফিকুল ইসলাম বলেন, ব্র‍যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ সমাজের সবচেয়ে অভাবী এবং অবহেলিত মানুষের কাছে সেবা পৌঁছে দেয়ার যে স্বপ্ন দেখতেন তা বাস্তবায়নের লক্ষে আজ আমরা গ্রামাঞ্চলের সুবিধাবঞ্চিত তিন শতাধিক মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিচ্ছি।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ইমাম-মুয়াজ্জিনের সম্মানির তালিকায় অনিয়ম, দুই জামায়াত নেতা অব্যাহতি

ইবিতে শিক্ষক হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবিতে মানবন্ধন

পিছিয়ে পড়েও কেনের দুই গোলে ইংল্যান্ডের অসাধারণ জয়

চৌদ্দগ্রামে শিশু ধর্ষক গ্রেফতার

বাঘাইছড়িতে তিলোকানন্দে ৮৮ তম জন্মজয়ন্তী উপলক্ষে পূণ্যানুষ্ঠান ও স্মরণ সভা

প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা : ইউজিসি সদস্য মামুন

দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল

জয়পুরহাটে পাঁচবিবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবির এর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

নূরানী বোর্ড পরীক্ষায় উজ্জ্বল ফলাফল, জাতীয় পর্যায়ে ৯ম স্থান কোনাখালীর শিক্ষার্থীর