Monday , 18 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শিবগঞ্জের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা শাকিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 18, 2025 2:26 pm

আরিফুল ইসলাম, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়া গ্রামে বিধবা পারভীন বেওয়ার বসতঘরে অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।

গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিধবা পারভীনের টিনের ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তের মধ্যে আগুনে তার ঘরের সমস্ত আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, পোশাক-পরিচ্ছদসহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ফলে নিঃস্ব হয়ে পড়েন তিনি।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) বিকালে শিবগঞ্জের দেউলি ইউনিয়নের ভরিয়া পশ্চিমপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই পরিবারকে দেখতে যান ছাত্রদল নেতৃবৃন্দ। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় এই বিধবার হাতে ঘর নির্মাণের জন্য টিন তুলে দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম ইবনে জিন্নাহ, দেউলী ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিনুর রহমান মাস্টার, বিএনপি নেতা মোতাছিন বিল্লাহ, ছাত্রদল নেতা শাকিল, হাকীমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই পরিবারের পাশে রাজনৈতিক নেতাদের এমন উদ্যোগ মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাবেদ রেজার মনোনয়ন চেয়ে বান্দরবানে বিএনপির বৃহৎ পদযাত্রা

কুবিতে প্রথম জাতীয় বিতর্ক উৎসবের বিশ্ববিদ্যালয় পর্যায় সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সিএনজির ধাক্কায় আহত শিক্ষার্থী, চালককে জরিমানা

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

ঈদযাত্রায় ট্রেন চলাচলের নতুন নির্দেশনা

চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

অভিমান থেকে পায়রা সেতুতে কলেজছাত্রীর ঝাঁপ : সেনাসদস্য ও জেলেদের তৎপরতায় প্রাণ রক্ষা

পারভেজের দুর্দান্ত সেঞ্চুরিতে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

বানারীপাড়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণ, গ্রেপ্তার যুবক

কটিয়াদীতে ঘোড়ার গাড়িতে শিক্ষককে বিদায় দিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা