Monday , 18 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পুকুরে পোনা, সম্মানে সোনা, রাজাপুরে মৎস্য সপ্তাহে জেলেদের উৎসব

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 18, 2025 12:19 pm

মো: মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুর উপজেলায় নানা আয়োজনে উদ্‌যাপিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫।

সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পোনা অবমুক্ত, র‍যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‍যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উদ্বোধনী আয়োজন শেষে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল এবং সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও রাহুল চন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আয়সা সিদ্দিকা এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আক্তার হোসেন।

সরকারি কর্মকর্তা ছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি, উদ্যোক্তা ও জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য চাষে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সফল উদ্যোক্তা ও চাষিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ইউএনও রাহুল চন্দ।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

এটিএন বাংলায় ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ বিতর্কে চ্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়

বন্ধুত্বের পরিচয়ে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে সব কিছু লুট!

চৌদ্দগ্রামে প্রবাসীর স্ত্রীকে লাঠিপেটা, তালাক ও আরেক পুরুষের সঙ্গে বিয়ে

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

ত্রিশালে নবাগত ওসির সাথে উপজেলা প্রেসক্লাবের পরিচিতি ও মতবিনিময় সভা

পরীক্ষার হলে মোবাইল ফোন পাওয়া গেলে বহিষ্কার করা হবে: কুবি প্রশাসন

চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক বহন ও প্রদর্শন নিষিদ্ধ

লক্ষ্মীপুরে মাকে বেঁধে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ করলো ছাত্রলীগ সভাপতি