Saturday , 16 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

বাণিজ্য মেলার আয়োজনে কটিয়াদী সরকারি কলেজ মাঠ বিনষ্ঠ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 16, 2025 8:45 am

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি কলেজ মাঠে কটিয়াদী বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার কারণে মাঠটি বর্তমানে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে।

গত জুন মাসে মেলা শেষ হলেও পুরো মাঠে গর্ত ও মাটির স্তূপ পড়ে থাকায় কোনো ধরনের খেলাধুলা করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় মাঠ সংস্কারের দাবিতে গত বুধবার বিকেলে সাধারণ শিক্ষার্থী এবং জাতীয় নাগরিক পার্টির কটিয়াদী উপজেলা নেতাদের যৌথ স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

অভিযোগে জানানো হয়, মেলা শেষে আয়োজকরা মাঠ পরিষ্কার বা সংস্কার করেননি। দীর্ঘদিন ধরে অব্যবহৃত পড়ে থাকায় সাধারন শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ হারিয়েছে। এতে এলাকায় মাদকসেবন, ইভটিজিং ও কিশোর গ্যাং কার্যক্রমের মতো সামাজিক সমস্যাও বেড়ে যাচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি কটিয়াদী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মতিউর রহমান বলেন, “মেলার কারণে মাঠের অবস্থা ভয়াবহ। খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ায় তরুণদের মধ্যে নেতিবাচক প্রবণতা বাড়ছে।”

কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আতাউর রহমান জানান,ব্যববসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাঠটি মেলার জন্য দেওয়া হয়েছিল। তারা পরিষ্কার ও সংস্কারের আশ্বাস দিলেও দুই মাস কেটে গেলেও কোনো কাজ হয়নি। এতে শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বৃষ্টির কারণে মাঠ সংস্কারের কাজ শুরু করা যায়নি। বর্ষা শেষে দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২৭, আহত ৬৩

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও গভীর করার আশাবাদ

চৌদ্দগ্রামে দিনে-দুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র মাধ্যমে জনগণের মতপ্রকাশের অধিকার নিশ্চিত করেন – বিএনপি নেতা কামরুল হুদা

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে ৩ দিনব্যাপী হজ ও ওমরাহ মেলার উদ্বোধন

ইরানে ‘খুব কঠোর’ হামলা চালানোর হুমকি ট্রাম্পের

‎কুবিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নাটোরে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে পাটের আবাদ

দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করলেন রোনালদো