Thursday , 14 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

বাঘাইছড়িতে প্রথমবারের মতো টাইফয়েড টিকা ক্যাম্পেইন: সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 14, 2025 11:25 am

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি প্রতিনিধি:

সারাদেশের মতো রাঙ্গামাটির বাঘাইছড়িতেও শুরু হতে যাচ্ছে প্রথমবারের মতো টাইফয়েড টিকা ক্যাম্পেইন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, ডেন্টাল সার্জন আব্দুল আহাদ আবেদ, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা।

স্বাগত বক্তব্যে ডা. সাইফুল ইসলাম বলেন, প্রথমবারের মতো সরকারিভাবে সারাদেশে টাইফয়েডের টিকা পাবে প্রায় ৫ কোটি শিশু। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে টিকাদান কার্যক্রম, যার নিবন্ধন চলছে ১ আগস্ট থেকে। জন্ম নিবন্ধনের ১৭ সংখ্যার নম্বর দিয়ে অনলাইনে নিবন্ধন করলে সরাসরি ভ্যাকসিন কার্ড পাওয়া যাবে। নিবন্ধনের জন্য ওয়েবসাইট: https://vaxepi.gov.bd/registration/tcv।

তিনি জানান, ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের এই টিকা দেওয়া হবে। প্রথম ১০ কর্মদিবসে উপজেলার ১৮৬টি স্কুলে ক্যাম্পেইনের মাধ্যমে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর আট দিন পৌরসভা ও ইউনিয়নের ইপিআই সেন্টারে স্কুলে না যাওয়া শিশুদের টিকা দেওয়া হবে। মোট ২৫ হাজারেরও বেশি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্যক্রম সফল করতে তিনি সকল স্টেকহোল্ডারের সহযোগিতা কামনা করেন।

অতিথিরা তাদের বক্তব্যে এই টিকাদান কর্মসূচির সাফল্য নিশ্চিত করতে একযোগে কাজ করার আশ্বাস দেন এবং প্রথমবারের মতো এ উদ্যোগ গ্রহণ করায় সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চৌদ্দগ্রামে বাস চাপায় বৃদ্ধ নিহত

আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা

বর আসার আগে ম্যাজিস্ট্রেট হাজির, বাল্যবিবাহ বন্ধ, মুচলেকা ও জরিমানা

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, নিন্দা ও বিচারের দাবি

অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট ও অভিযান

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ দ্রুত শুরুর দাবি

কুবি শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

ঠাকুরগাঁওয়ের উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ত্রিশালে নবনিযুক্ত ইউএনওকে উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা