Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 13, 2025 1:59 pm

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ

আজ সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইডেন সরকারের আর্থিক সহায়তায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সিআরইএ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) অনিমেষ বিশ্বাস। বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএস এ ডায়ালগের আয়োজন করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ পরিচালক রথিনদ্রনাথ বিশ্বাস, সহকারী পুলিশ সুপার এ এনএম সাইফুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসীন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনাল কর্মকর্তা মো. হেমায়েত উদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ।

এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন এনএসএস’র ডিরেক্টর প্রোগ্রাম মোঃশহিদুল ইসলাম,জিকা কমিটির সভাপতি ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক জাকির হোসেন, সিআরইএ প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভিন মুক্তি, গ্রুপ সদস্য লিজা খাতুন, তুলশি রাণী, আব্দুর রহমান ও মরজিনা আকতার।

ডায়লগে অংশগ্রহণকারীরা ভেরীবাধ নির্মান,স্লুইস গেট মেরামত, সুপেয় পানির ব্যবস্থা, সাইক্লোন সেল্টার মেরামত ও রক্ষণাবেক্ষণসহ সরকারী সেবায় প্রবেশাধিকারের দাবী উপস্থাপন করেন । প্রধান অতিথি ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

ডায়লগে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জিকা কমিটির সদস্যবৃন্দ, গ্রুপ সদস্য ও কিশোরী দলের সদস্যসহ ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত