Wednesday , 13 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 13, 2025 9:56 am

মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কটিয়াদীতে টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক সভাপতির বক্তব্যে বলেন, টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী ৯ মাস হতে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে বিনামুল্যে এক ডোজ টিসিভি টিকা প্রদান করা হবে। বিনামুল্যে এ টিকা নেয়ার জন্য অনলাইনে নিবন্ধন করতে হবে।

তিনি বলেন, আগামি ১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত এ টিকাদান কর্মসূচী চলবে। এর মধ্যে ১ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’সহ উপজেলার সকল টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।

এসময় তিনি টাইফয়েড জ্বর প্রতিরোধের জন্য ভ্যাকসিন ব্যবহারের গুরুত্ব ও এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এই ভ্যাকসিন কাদের জন্য প্রযোজ্য, কিভাবে এটি দেওয়া হয় এবং এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন।

হেলথ ইন্সপেক্টর উত্তম কুমার সেনের উপস্থাপনায় সভায়, সহকারি কমিশনার(ভূমি)লাবনী আক্তার তারানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, উপজেলা জামায়াতে ইসলামী আমির মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি (ইপিআই) রিয়াজ মাহমুদ মুক্তারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, টাইফয়েড জ্বর একটি মারাত্মক রোগ যা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়। এই রোগ প্রতিরোধে টিকা নেওয়া খুবই জরুরি। অবহিতকরণ সভায় টাইফয়েড ভ্যাকসিনের কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া এবং কাদের জন্য এই ভ্যাকসিন প্রয়োজন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে। যা সর্বসাধারনের উদ্দেশ্যে অবহিত করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বানারীপাড়ায় খালে ভাসছিল ব্রিজ নির্মাণ শ্রমিকের লাশ

ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই রেস্তোরাঁকে জরিমানা

বিলাইছড়ি’র ভোরের কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি

পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজন- তারুণ্যের উৎসবকে ঘিরে প্রাণবন্ত পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

উপাচার্য-কোষাধ্যক্ষের পদত্যাগের দাবিতে কুবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

পেট্রোল, অকটেন ও ডিজেল, তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান, কাতারে বৈঠক মঙ্গলবার