Sunday , 10 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

নাসির নগরে নৌকায় ঘুমানোয় নিয়ে কথা-কাটাকাটি জেরে এক জেলের বৈঠার আঘাতে আরেক জেলের মৃত্যু,

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 10, 2025 11:28 am

মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

৭ আগষ্ট ২০২৫ রোজ বৃহস্পতিবার রাত আনুমান সাড়ে নয ঘটিকার সময় প্রতিদিনের মত তিন জন জেলে কালি মোহন দাস(৬৫),মনিন্দ্র দাস(৫৫), ও দিলীপ সরকার(৩৫)তারা নদীতে মাছ ধরতে যায়।তারা প্রায় সাত বছর যাবৎ একসাথে মাছ ধরার কাজ করে আসছে।

বৃহস্পতিবার রাতেও তারা তিনজন মিলে প্রতিদিনের মতো তারা মাছ ধরার উদ্দেশ্যে ভলাকুট উত্তর পাড়া গাঙ্গের পাড় নৌকা দিয়ে মাছ ধরতে যাওয়া।

সেদিন মনিন্দ্র দাস একটু অসুস্থ থাকায় তিনি নৌকার মধ্যে শুয়ে ছিলেন।তারপর কালী মোহন দাস তাকে গালিগালাজ করতে থাকে।মনিন্দ্র দাস অসুস্থ বলে প্রতিবাদ করায় তাদের মধ্যে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগান্বিত হয়ে কালী মোহন দাস মনিন্দ্র দাসের মাথায় নৌকার বইটা দিয়ে সজোরে আঘাত করে।

মনিন্দ্র দাস রক্তাক্ত হয়ে নৌকায় লুটিয়ে পরে।দিলীপ দাস এই দৃশ্য দেখার পর চিৎকার দিয়ে ভুক্তভোগীর বাড়ি থেকে লোকজন নিয়ে আসে।তারা প্রথমে নাসিরনগর সরকারি হাসপাতালে যায়।কিন্তু রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রোগীর অবস্থা আরো আশঙ্কাজনক হলে রোগীকে ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয় ।ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গত কাল শনিবার বেলা আনুমানিক সাড়ে ৩ ঘটিকার সময় মনিন্দ্র দাস
মৃত্যুবরণ করে।এত বড় মর্মান্তিক ঘটনা ঘটানোর পরও স্বাচ্ছন্দে বাড়িতে ঘুরে বেড়াচ্ছিলো হত্যাকারী কালী মোহন দাস।

আহত মনিন্দ্র দাসের লোকজন থানায় অভিযোগ জানালে, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম তাৎক্ষণিক ব্যবস্থা নিতে এস আই কামাল হোসেনকে দায়িত্ব দেন।রাত প্রায় সাড়ে ১২ ঘটিকার সময় এস আই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি কালী মোহন দাসকে নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসেন।নাসিরনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম জানান,এটি একটি হত্যা মামলা আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

শিবগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ডায়াগনস্টিক সেন্টারে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

গৌরনদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২, আহত ৩

প্রিজাইডিং অফিসারদের ক্ষমতায়ন ও নিরাপত্তায় ইসির সাত দফা সুপারিশ

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে বম জনগোষ্ঠীর ইভানজেলিক্যাল খ্রিষ্টান ইসিসি চার্চে বিভিন্ন সামগ্রী বিতরণ

ত্রিশালের উন্নয়ন নিয়ে স্বতন্ত্র এমপি বিরোধী গুজবে কান না দেয়ার আহ্বান আনোয়ার সাদাতের

ঝালকাঠি-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজাকে ফুলেল অভ্যর্থনা

ঈদগাঁওয়ে তরুণী অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

জকসুতে সর্বকনিষ্ঠ সদস্য প্রার্থী হিসেবে লড়বেন অনন্ত

বোদাতে উদ্ধার হলো বিরল প্রজাতির শিকারি ঈগল

বেরোবির সাবেক ভিসি কলিমউল্লাহ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার