Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 30, 2025 2:32 pm

 

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটা অঞ্চলের পূর্ব আলীপুর থেকে আজিমপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা বছরের পর বছর ধরে রয়েছে কাঁচা অবস্থায়। বর্ষা মৌসুমে এ রাস্তা পরিণত হয় কর্দমাক্ত বিপদসংকুল পথে।

এই রাস্তার শুরুতেই রয়েছে কুয়াকাটা খানাবাদ ডিগ্রি কলেজ, যেখানে প্রতিদিন শত শত শিক্ষার্থী যাতায়াত করে। রাস্তাটির মাঝামাঝি রয়েছে পশ্চিম দিয়ার আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি সরকারি কমিউনিটি ক্লিনিক। পথের শেষপ্রান্তে রয়েছে মুসুল্লীয়াবাদ এ.কে মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিদিন শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষসহ প্রায় ১০হাজার মানুষ চরম ভোগান্তির মধ্যে দিয়ে চলাফেরা করছে। কাদা-পানিতে পা পিছলে পড়ে যাচ্ছে শিশুরা, রোগী পরিবহনে ঘটছে দেরি ও দুর্ঘটনা।

একজন স্থানীয় বাসিন্দা বলছেন,

“এ রাস্তা দিয়ে বাচ্চারা প্রতিদিন স্কুলে যায়। একটু বৃষ্টি হলে আর চলাফেরা করার মতো অবস্থাই থাকে না। আমরা বারবার বলেছি, কিন্তু কাজ হচ্ছে না।”
স্থানীয়দের দাবি, এ রাস্তাটি দ্রুত পাকা করে দেয়া হোক, যেন শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরে আসে।

এমন জনদুর্ভোগের চিত্র উন্নয়ন কার্যক্রমের বাস্তব চিত্র তুলে ধরে। কর্তৃপক্ষের সুদৃষ্টি আর পদক্ষেপই পারে এই দুর্ভোগের অবসান ঘটাতে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাককানইবি শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ, তদন্ত দাবিতে বিভাগে তালা

চাঁদ দেখা গেছে, কাল ঈদ

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে বিএনপির আলোচনা সভা ও সদস্য নবায়ন ফরম বিতরণ

৬০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নালিতাবাড়ীতে ট্রাক্টরের চাপায় নারী নিহত

কুড়িগ্রামে জুলাই গণ-অভ্যুত্থান স্মরনে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন

পদ্মায় ধরা পড়েছে ৪২ কেজি ওজনের মহাবিপন্ন বাঘাইড় মাছ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে গনসমাবেশ ও অবস্থান কর্মসূচি