Wednesday , 30 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে স্পৃষ্টে ২ কৃষকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 30, 2025 6:33 am

 

মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে জমিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রামদি ইউনিয়নের তারাকান্দি এলাকার সাহাবুদ্দিন (৭০) ও পূর্ব তারাকান্দি গ্রামের বাসিন্দা মো. মজনু মিয়া (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির পাশে জমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষ করছিলেন কৃষক শাহাবুদ্দিন ও মজনু মিয়া। এ সময় পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের একটি তার পড়ে তাদের উপর। এতে বিদ্যুৎ তাড়িত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই কৃষক শাহাবুদ্দিন ও মজনু মিয়া। পরে স্থানীয়রা এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শাহাবুদ্দিন ও মজনু মিয়া দুজনেরই এলাকায় পরিশ্রমী কৃষক ছিলেন। তাদের পরিবারের জন্য কৃষি কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন তারা।

স্থানীয় বাসিন্দা সোহেল মিয়া বলেন, ‘কৃষক শাহাবুদ্দিন ও মজনু মিয়া দুজনেই সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। তাদের এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে মর্মাহত করেছে। গ্রামের অন্যান্য বাসিন্দারা স্থানীয় প্রশাসনের কাছে বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ‘এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

তেল না পেয়ে ক্ষোভে নিজের মোটরসাইকেল ভাঙলেন ব্যবসায়ী

ত্রিশালে ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে উঠেছে অসংখ্য দন্ত চিকিৎসালয়:

একটি দল ইসলাম ধর্মকে পুজি করে মানুষকে বিভ্রান্ত করছে : আবু সাইদ চাঁদ

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র

পাঁচবিবির বাগজানা ইউনিয়নে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে শতাধিক দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ফুড প্যাকেজ বিতরণ

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে

কুড়িগ্রামে আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে চরম ঝুঁকিতে দুটি সেতু

ফ্যাসিবাদী শাসন থেকে জাতির পুনর্জন্মের দিন ৫ আগস্ট : প্রধান উপদেষ্টা