Sunday , 20 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ভোলাগঞ্জের রোপওয়ে বাংকারে পাথর তুলতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 20, 2025 12:10 pm

 

মোঃ রুবেল আহমদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ের (বাংকার) সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে বালুচাপায় হাবিবুর রহমান (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাঁর ভাইয়ের বরাত দিয়ে পুলিশ বলছে, মৃগীরোগী হওয়ায় পানিতে পড়ে তিনি মারা গেছেন। মারা যাওয়া হাবিবুর রহমান উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের আহমদাবাদ (কালিবাড়ি) এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পরবর্তী সময় থেকে সিলেটের ভোলাগঞ্জের বাংকার থেকে অবাধে পাথর উত্তোলন চলছে। এ কারণে এখন সংরক্ষিত এই বাংকার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর গত বুধবার থেকে আবারও সেখানে শুরু হয়েছে পাথর উত্তোলন। দিনমজুর হাবিবুর রহমান প্রতিদিনের মতো শনিবারও পাথর উত্তোলন করতে সেখানে যান। তখন হঠাৎ বালু ধসে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তার সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ‘আমরা গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই। তার ভাই বলছে, সে মৃগীরোগী ছিল। ধলাই নদীতে পড়ে মারা গেছে। আমরা বিস্তারিত খোঁজ নিয়ে দেখছি।’

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কলাপাড়ায় সেনা-পুলিশের যৌথ অভিযানে সাড়ে ১০ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

নাচোলে মাদক বিরোধী ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ১২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

জুবায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় জগন্নাথে শোক সভা

কলাপাড়া ও রাঙ্গাবালীতে কঠোর নিরাপত্তায় পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরন, শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যতের আহ্বান

বাউফলে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক, নগদ অর্থ জব্দ