Wednesday , 16 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পটুয়াখালী দুমকিতে জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফস ক্লাইমেট অ্যাকশন প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 16, 2025 12:45 pm

 

সাকিব হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ

বুধবার ( ১৬ জুলাই ) বেলা সাড়ে ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এবং ওয়েব ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা। সভাটির সঞ্চালনা করেন দুমকি উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক, সাইফুল আলম মৃধা।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব নারীদের জীবনে প্রত্যক্ষভাবে পড়ছে। তাই নারী নেতৃত্বকে সামনে এনে, পরিবেশবান্ধব উদ্যোগে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই গেটকা প্রকল্পের উদ্যোগ।

সভায় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, আবুজর মোঃ ইজাজুল হক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ অলিউল ইসলাম ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার,মোহাম্মদ আলী। জেলা স্বন্ময়কারী মোঃ হাসান উল বান্নাহ্ ও নাদিয়া সুলতানা। আরো ছিলেন,তারিকুল ইসলাম ফাইন্যান্স অফিসার এন এস এস। দুমকি উপজেলার এন এস এস এর সমন্বয়কারী ইশরাত জাহান ও দুমকি উপজেলার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট জাহিদুল ইসলাম প্রমুখ।

দুমকি উপজেলা পরিষদ ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বক্তারা গেটকা প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং বলেন, এই প্রকল্প নারীদের জলবায়ু অভিযোজন সক্ষমতা বাড়াবে এবং স্থানীয় পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে।

ওয়েব ফাউন্ডেশন ও এনএসএস প্রতিনিধিরা জানান, প্রকল্পের আওতায় নারী ও যুবদের প্রশিক্ষণ, জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রম, সচেতনতামূলক ক্যাম্পেইন ও সামাজিক নেতৃত্ব গড়ে তোলার কাজ করা হবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মে দিবস উপলক্ষে শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাবিতে চলচ্চিত্র সংগঠন থার্মোকলের যাত্রা শুরু

নাসির নগরে আইএলএসটি শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

কাস্তের আঘাতে কলেজছাত্রী জখম, অভিযুক্ত সজীব জনতার হাতে আটক

৪০ দিন জামাতে নামাজ আদায় করা শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ

কালকিনিতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মাভাবিপ্রবির শাহজামান দীঘি: দখলমুক্তি ও সংরক্ষণে ঐক্যবদ্ধ শিক্ষার্থীরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযান, দুই মাদকসেবী আটক

পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

হামিদুর রহমান আযাদের আপিল মঞ্জুর, মনোনয়ন বৈধ ঘোষণা