Monday , 14 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুড়িগ্রামে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 14, 2025 5:58 am

 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টির) প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর কুড়িগ্রাম আগমনে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে দলটির কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।

রবিবার (১৩ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউজ কক্ষে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান দলটির জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহমেদ, অর্থ সম্পাদক মোঃ পনির উদ্দিন সহ জেলা নেতৃবৃন্দ।

পরে এবি পার্টির জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হোন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী। মতবিনিময় সভায় তিনি দলের কার্যক্রম সম্পর্কে জেলা নেতৃবৃন্দকে নানান দিকনির্দেশনা প্রদান করেন। এবং সকল নেতাকর্মীকে তিনি দলের জন্য নিবেদিত প্রাণ হয়ে দরদের রাজনীতি করার আহবান জানান। এছাড়াও ২০০০ থেকে ২০০১ সাল পর্যন্ত কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব থাকা অবস্থায় যেসকল উন্নয়নমুলক কর্মকাণ্ড করেছেন সেসব নিয়ে স্মৃতিচারন করেন তিনি।

উল্লেখ্য, এ এফ এম সোলায়মান চৌধুরী বর্তমানে তিনি এবি পার্টির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

ত্রিশালে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ লিটন

উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম

বাগেরহাট-৩ আসনে ধানের শীষের জনসভায় গণজোয়ার

আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

একনেক সভায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ১০০ শয্যা অনুমোদন

জাবির ভাসানী হলে ১৬ রুমের দেয়াল সংস্কার সম্পন্ন

জয়পুরহাট জেলা জামায়াতের উদ্যোগে পাঁচদফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নে বান্দরবানে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

অসহায় রফিকুল ইসলামের পাশে আলোর সন্ধানী সমাজ কল্যাণ পরিষদ-মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর সহায়তা