Saturday , 5 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাইবান্ধায় প্রশিকার ২০২৫-২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

 

মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধিঃ

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, গাইবান্ধা শাখার আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক পরিকল্পনার কাজের অগ্রগতি পর্যালোচনা ও ২০২৫-২০২৬ অর্থবছরের কর্ম পরিকল্পনা প্রনয়ণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে

০৪ জুন (শুক্রবার) সকাল ৯ ঘটিকায় গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব আনন্দ মোহনের সভাপতিত্বে ও গাইবান্ধা উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক জনাব রিপন খানের সঞ্চালনায় গাইবান্ধা জোন অফিসে এই বাজেট প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উপ-প্রধান নির্বাহী জনাব মো: আব্দুল হাকিম,ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক জনাব রিজুওয়ানুস শামীম রাজীব, এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যবস্থাপক জনাব মো: হারুন-অর-রশিদ, বগুড়া জোনের বিভাগীয় ব্যবন্থাপক জনাব মো: নুরুল হুদা । উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন গাইবান্ধা ও বগুড়া জোনের ১৬ টি শাখা ও ০৯টি উন্নয়ন এলাকার এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক, লোন অফিসার ও ক্যাশিয়ারবৃন্দ।

১৯৭৬ সাল থেকে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র আর্থিক সেবার পাশাপাশি দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ, আইনগত সহায়তা প্রদান, বিডি রুরাল ওয়াস, আরবান গার্ডেনিং, হ্যাচারি, নার্সারী, গরুমোটাতাজাকরণ, সমন্বিত কৃষি খামার, নারী সমাজ উন্নয়ন ও ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, অনানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, প্রতিবন্ধী উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

১৬ টি শাখার শাখা ব্যবস্থাপক স্ব স্ব শাখার বিগত বছরের কাজের অগ্রগতি ও চলতি বছরের বাজেট উপস্থাপন করেন । গত অর্থবছরের কাজের অগ্রগতি সকল শাখা সন্তোষজনক হওয়ায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ প্রশংসা করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ আগামী বছরের বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। গাইবান্ধা ও বগুড়া জেলার প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক অবস্থা উন্নয়নে প্রশিকা যেন আরও কার্যকর ভূমিকা রাখতে পারে সে বিষয়ে অতিথিগণ পরামর্শ প্রদান করেন। প্রশিকাকে স্বচ্ছ ,জবাবদিহিতা ও ন্যায়পরায়নভিত্তিতে পরিচালিত হওয়ার আহবান জানিয়ে কর্মশালার বাজেট পর্ব শেষ করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ঝিনাইদহে নিহত কৃষকদল নেতা তরু মন্সির লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ মিছিল

আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি সৌহার্দ্য হবে মুখ্য -সারজিস

কক্সবাজারে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

যানজট নিরসনে রাজধানীতে ‘জিরো সিগন্যাল ম্যানেজমেন্ট মডেল’

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই আনসার ক্যাম্পে হামলা

আজ পহেলা বৈশাখ : বাংলা ১৪৩৩ সালের প্রথম দিন

শ্রীবরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

‎আইসিটি ডিভিশনের উদ্যোগে কুবিতে ইনোভেশন হাব স্থাপনের ঘোষণা