Saturday , 28 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 28, 2025 7:54 am

 

মাসুদ রানা, গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে পুকুরে ডুবে মামাতো-ফুপাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলোঃ রুকাইয়া খাতুন ও সুবাইতা খাতুন।

শুক্রবার (২৭জুন) বিকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামে এই ঘটনা ঘটে। রুকাইয়া স্থানীয় শেখ রাব্বিবুলের মেয়ে। আর সুবাইতা সাদুল্লাপুর উপজেলার পশ্চিম দামোদরপুর গ্রামের সাদিকুল ইসলামের মেয়ে। সুবাইতা তার মায়ের সঙ্গে নানাবাড়ি বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানায়, বিকালে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। পরে তারা চলে যায় পেছনের পুকুরপাড়ে। কিছুক্ষণ পর পাশের বাড়ির এক শিশু পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে স্বজনরা গিয়ে পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করে। ততক্ষণে তারা দুজনই মারা গেছে।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, “পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু খুবই মর্মান্তিক। পরিবারে শোকের মাতম বইছে। পুরো এলাকায় নেমে এসেছে বিষাদের ছায়া।”

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

বাউফলে হত্যা মামলার আসামি উজ্জ্বল গ্রেফতার

বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারে সিএনজি ও বলাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

আমতলীতে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএসএর কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, নেতৃত্বে জিসান-রোহান

কটিয়াদী পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন

খুবিতে ধর্মীয় উৎসব পালন উপলক্ষে ক্লাস-পরীক্ষা ৯ অক্টোবর পর্যন্ত বর্জন

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

চবি ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা একদিন বাড়ল