Saturday , 21 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সন্দ্বীপে উৎসব মুখর ফল উৎসব উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 21, 2025 12:09 pm

মাহমুদ মান্না, সন্দ্বীপ চট্টগ্রাম:

মধুমাস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ফল উৎসব।

শনিবার (২১ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ উৎসবের আয়োজন করা হয়। এতে আম, জাম, কাঁঠাল, পেপে, লিচু, লটকন, আনারস, কলা, জামরুলসহ প্রায় ৫০ প্রজাতির দেশীয় ফল প্রদর্শন করা হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের ফল কেটে আপ্যায়নও করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ফল খেলে বল বাড়ে। ফল আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। প্রতিটি মানুষের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি ফল থাকা উচিত।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হক, উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাশ, উপজেলা খাদ্য অফিসার মাইফুল ইসলাম এবং কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

ফল উৎসব ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা গেছে। এমন আয়োজনে স্বাস্থ্য সচেতনতা যেমন বাড়ে, তেমনি দেশীয় ফলের গুরুত্বও নতুন করে উপলব্ধি করা যায় বলে মত দেন অতিথিরা।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জাতীয় যুব শক্তির সপ্তাহব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন

গাইবান্ধার ফুলছড়িতে পার্টনার প্রকল্পের আলোচনা সভা অনুষ্ঠিত

ভারতের আগে দেশের মানুষ ইলিশ খাবে- মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার

কুয়েটে ‘মার্চ ফর গাজা’ আয়োজন ইনকিলাব’১৯-এর

ডিমলায় বিদ্যালয়ের ধানক্ষেত লুট করে জবর দখল করলো ভূমি দস্যুরা

মহিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব ছেতারা বেগমের পরিবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর

দূর্গাপুরে গ্রাম আদালত প্রকল্প বিকেন্দ্রীয়কৃত পরিবীক্ষণ,পরিদর্শন ও মূল্যায়ন ( ডিএমআইই) প্রদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউইয়র্কের লাগুয়ার্ডিয়ায় বিমান-যান দুর্ঘটনায় বিমান চলাচল বন্ধ