Friday , 13 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টারের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 13, 2025 11:13 am

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হিন্দু বালিয়াডাঙ্গী গ্রামের রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মাস্টার।

উপজেলার সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হিন্দু বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা, জাতির শ্রেষ্ঠ সন্তান আব্দুস সামাদ মাস্টার আজ শুক্রবার (১৩ জুন)সকাল সাতটার দিকে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন।

আজ (১৩ জুন) শুক্রবার জুম্মার নামাজের পর তার উপজেলার সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে তার নিকট আত্মীয়-স্বজন, বিভিন্ন সামাজিক,রাজনৈতিক, চরভদ্রাসন সদর বাজারের ব্যবসায়ী ও গ্রামবাসীসহ আশপাশের এলাকা থেকে আসা মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন।

এর আগে,রাষ্ট্রের পক্ষে চরভদ্রাসন উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার ওসি মো: রজিউল্লাহ খান

জানাযা নামাজ শেষে হাজিডাঙ্গী মাদ্রাসার কবরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, চারটি আইনে ৩২ হাজার টাকা জরিমানা

গোসাইরহাটে বিএনপির উঠান বৈঠক

ঝালকাঠিতে ইসলামী আন্দোলনের প্রার্থী ইব্রাহিম আল হাদীর গণসংযোগ

ঈদগাঁওয়ে তিন গ্যাস সিলিন্ডার দোকানিকে জরিমানা

ফরিদপুরে ভ্যানের চাপায় দুই বছরের শিশুর মৃত্যু

তারেক রহমানের প্রত্যাবর্তন: নতুন রাজনীতির সূচনা

জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি ও গণভোটের পরই নির্বাচন দিতে হবে-মাওলানা আবদুল হালিম

কুবিতে ফার্মেসি সোসাইটির নতুন কমিটি ঘোষণা

উচ্চ ক্ষমতাসম্পন্ন রকেট ইঞ্জিন পরীক্ষা তদারকি করলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম