Thursday , 5 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ

কুয়েট প্রতিনিধিঃ

৫ জুন, ২০২৫: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য পদে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

মঙ্গলবার (৪ জুন) প্রকাশিত বিজ্ঞপ্তিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উভয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে নির্ধারিত নিয়মে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্তাবলি ও আবেদনপত্রের নমুনা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.shed.gov.bd)-এর নোটিশ বোর্ড বিভাগে পাওয়া যাবে।

যোগ্যতা ও শর্তাবলিঃ

প্রার্থীদের অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। কুয়েটের ক্ষেত্রে এই ডিগ্রি প্রকৌশল ও প্রযুক্তি বিষয়ে হতে হবে, আর বরিশাল বিশ্ববিদ্যালয়ের জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গ্রহণযোগ্য হবে।

আবেদনকারীর ন্যূনতম ২০ বছরের শিক্ষকতা অথবা অন্তত ৫ বছরের গবেষণাসহ ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি শিক্ষা পরিকল্পনা, আর্থিক ব্যবস্থাপনা, ছাত্রকল্যাণ এবং একাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের অভিজ্ঞতাও আবশ্যক।

যেসব প্রার্থীর বিদেশি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক বা প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অতিরিক্ত যোগ্য হিসেবে বিবেচনা করা হবে। আন্তর্জাতিক জার্নালে উল্লেখযোগ্যসংখ্যক গবেষণা প্রকাশ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে পাণ্ডিত্যপূর্ণ স্বীকৃতিও বাড়তি যোগ্যতা হিসেবে গণ্য হবে। আবেদনকারীর বয়স অবশ্যই কমপক্ষে ৪৫ বছর হতে হবে।

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২৬ জুন, ২০২৫ তারিখের মধ্যে পৌঁছাতে হবে সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর। সময়সীমা অনুযায়ী আবেদন পৌঁছাতে হবে বিকেল ৫টার মধ্যে।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্রদল,যুবদল ও স্থানীয় সন্ত্রাসী হামলার ঘটনার পর শিক্ষার্থীরা উপাচার্যসহ শীর্ষ প্রশাসনের পদত্যাগ দাবি করেন। এরই ধারাবাহিকতায় গত ২৪ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অব্যাহতি দেয়।

১ মে চুয়েটের অধ্যাপক ড. মো. হযরত আলীকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি ১৯ মে ক্যাম্পাস ত্যাগ করেন এবং শিক্ষক সমিতির আন্দোলনের মুখে পড়ে ২২ মে পদত্যাগ করেন।

অন্যদিকে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. শুচিতা শরমিনকে গত ১৩ মে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে অপসারণ করে শিক্ষা মন্ত্রণালয়। একই দিন ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তী উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের মধ্যে গভীর আগ্রহ ও প্রত্যাশা বিরাজ করছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সরকার খুব শিগগিরই যোগ্য নেতৃত্ব নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় দুটির প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবে।

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ

লালপুরে বীর মুক্তিযোদ্ধা আদম আলী শিক্ষা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোক সঙ্গীতে চ্যাম্পিয়ন, নজরুলে দ্বিতীয় জাবির জলসিঁড়ি

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মা নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের

জয়পুরহাটে র‍‍্যাবের অভিযানে দলবদ্ধ ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

অবৈধ মাটি কাটা অব্যাহত, সড়কের বেহাল দশা

ভারত থেকে এলো ৭ হাজার টন ডিজেল

ভাড়াটে খুনি দিয়ে হত্যা করানো হয় বিএনপি কর্মীকে

মুরাদনগরে কবরস্থানের পাশে ড্রেজার ও পাইপ অপসারণ