Tuesday , 2 June 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হিজবুল্লাহ : লেবানন

প্রতিবেদক
বাসস
June 2, 2026 8:43 am

লেবানন সোমবার জানিয়েছে, হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সম্মত হয়েছে। এই প্রস্তাব অনুযায়ী, হিজবুল্লাহ ইসরাইলের ওপর হামলা বন্ধ করবে আর বিনিময়ে ইসরাইল দক্ষিণ বৈরুতের ওপর হামলা বন্ধ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে একটি ‘খুব ভালো ফোনালাপ করেছেন এবং এর ফলেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা কমানোর চেষ্টা সফল হয়েছে’ বলে দাবি করার পর, লেবানন এ কথা জানালো।

লেবাননের প্রেসিডেন্স দপ্তর জানায়, ওয়াশিংটনে লেবানন দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরাইল যদি বৈরুতের দক্ষিণাঞ্চল দাহিয়েহে হামলা বন্ধ করে, তাহলে হিজবুল্লাহও ইসরাইলের বিরুদ্ধে কোনো হামলা চালাবে না।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইসরাইলের ক্রমবর্ধমান সামরিক অভিযান, ব্যাপক বিমান হামলা এবং গত দুই দশকের মধ্যে সবচেয়ে গভীর স্থল আক্রমণÑ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে ভেঙে পড়ার দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ অভিযানে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ গত ২ মার্চ ইসরাইলে রকেট নিক্ষেপ করে, যার ফলে লেবাননও মধ্যপ্রাচ্যের ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়ে।

ট্রাম্প দাবি করেছেন, তিনি ইসরাইল ও হিজবুল্লাহকে উত্তেজনা কমাতে এবং পরিস্থিতি শান্ত করার জন্য রাজি করাতে সক্ষম হয়েছেন।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলাপচারিতার পর, ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে লিখেছেন, বৈরুতে কোনো সেনা পাঠানো হবে না এবং যে সব সেনা ইতোমধ্যেই অঞ্চলটির উদ্দেশ্যে রওনা হয়েছিল, তাদেরকেও ফিরিয়ে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘উচ্চপদস্থ প্রতিনিধিদের মাধ্যমে হিজবুল্লাহর সঙ্গে আমার একটি অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা সব ধরনের হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। ইসরাইলও তাদের ওপর হামলা করবে না এবং তারাও ইসরাইলের ওপর হামলা করবে না।’

পরে নেতানিয়াহু ট্রাম্পকে জানিয়েছেন, হিজবুল্লাহ যদি ইসরাইলের শহরে ও নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে ইসরাইল বৈরুতের ভেতরে ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালাবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

জাজিরায় পলাতক আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৭

ফ্যাসিস্ট সরকারের পরাজয় হয়েছে, তাদের উত্থান আর সম্ভব নয়- ব্যারিস্টার নওশাদ জমির

জাবিতে ১৫ নং ছাত্রী হল সংসদের শপথ গ্রহণ সম্পন্ন

ঈদগাঁওয়ে চোরাইকৃত গরু সহ চোর আটক

খালেদা জিয়ার সুস্থ হয়ে উঠার ওপরে দেশের অনেক কিছু নির্ভর করে- তানিয়া রব

পুঠিয়ায় খানাখন্দ আর ফুটপাত দখলে নাকাল মহাসড়ক, চরম ঝুঁকিতে জনজীবন

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগ সভাপতি রফিক গ্রেফতার