Friday , 2 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কুবি ছাত্র দলের দোয়া মাহফিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 2, 2026 11:00 am

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মা মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে কুবি শাখা ছাত্রদল।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা কেন্দ্রীয় মাসজিদে এই আয়োজনটি করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ এবং অন্যান্য নেতাকর্মী-সহ সাধারণ শিক্ষার্থীরা।

এ ব্যাপারে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘বেগম খালেদা জিয়া তিনি শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ছাত্রদলের অভিভাবক ছিলেন না, তিনি ছিলেন পুরো বাংলাদেশের একজন অভিভাবক।

তিনি ইসলামি মূল্যবোধ বিশ্বাসী চিন্তাধারার ছিলেন। তিনি মধ্যম পন্থায় বাংলাদেশকে পরিচালনা করেছিলেন। তিনি কারো সাথে শত্রুভাবাপন্ন হননি। সংকটকালীন সময়েও তিনি বলেছিলেন এই দেশই তার আশ্রয়স্থল এবং এই দেশের মানুষই তার আস্থার জায়গা।

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী এ দেশের মানুষকে অধিক ভালোবাসতেন, দেশের মানুষকে নিজের আপন ভাবতেন। তিনি সবার ঊর্ধ্বে দেশের স্বার্থকে বিবেচনা করেছিলেন। ওনার সেই আদর্শ, নীতি-নৈতিকতা, বিশ্বাস লালন করে আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সহায়তা করবো। ওনার যে স্পিরিট তা ধারণ করে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে নেতৃত্ব দিবেন। সকল মতবাদের, সকল দলের লোকজনকে নিয়ে বাংলাদেশকে সাজাবেন।

সর্বশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো এবং মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি এবং দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি, মহান আল্লাহতায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

সর্বশেষ - ক্যাম্পাস

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে বনবিভাগের অভিযানে দুই কাঠচোর ‎গ্রেপ্তার

কুবি বিজ্ঞান অনুষদের উদ্যোগে ২৮ শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান

শিবচরে পদ্মা নদীতে ইলিশ নিধনে ৭ জেলে আটক, জরিমানা আদায়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেছেন পরিবেশ উপদেষ্টা

কালাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা

প্রশান্ত মহাসাগরে মাদক বোট সন্দেহে মার্কিন হামলায় ৬ জনের প্রাণহানি

ভারতের নিয়ন্ত্রিত নদীর পানি পাকিস্তান পাবে না: নরেন্দ্র মোদি

মাভাবিপ্রবিতে শূন্য আসনে ভর্তির সাক্ষাৎকারের বিজ্ঞপ্তি প্রকাশ

মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী ভিপি বাহাদুর

ঈদগাঁও উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত