Thursday , 1 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

যুব সংগঠন ওয়াইপিএসডি’র ২০২৬ সালের নতুন কমিটি গঠন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 1, 2026 12:31 pm

মো: সিয়াম আবু রাফি, জবি প্রতিনিধি:

যুব সংগঠন ‘ইয়ুথ প্লাটফর্ম ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’(ওয়াইপিএসডি) এর ২০২৬ সালের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে যুব সংগঠক মাহিম সাঈদ জিসানকে প্রধান সমন্বয়ক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম।

১ জানুয়ারী, ২০২৬ থেকে কার্যকর হওয়া আগামী এক বছরের জন্য পুনর্গঠিত কমিটির ডেপুটি সমন্বয়ক মানফারা, তানভীর হোসেন, মো. সালাহ উদ্দিন সরকার শুভ, আহনাফ আতিফ।

এছাড়াও হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. তাহসিন রহমান, হেড অব রিসার্চ মো. ফরহাদ ইসলাম, হেড অব প্রোজেক্ট মো. ওসমান ফারুক রিফাত, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন মো. সিয়াম আবু রাফি, হেড অব আইটি এন্ড পাবলিকেশন মো. আইনুল ইসলাম, হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাক্টিভেশন জারিন তাহসিন, হেড অব পলিসি অ্যান্ড ডেভেলপমেন্ট আবরার বিন সালিম, হেড অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মো. মুত্তাসিম ফায়েজ, হেড অব কালচার অ্যান্ড স্পোর্টস মাথুইচিং মার্মাকে দায়িত্ব প্রদান করা হয়।

প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম বলেন, “ওয়াইপিএসডি প্রায় আট বছর যাবৎ আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে যুব ক্ষমতায়ন, এসডিজি বাস্তবায়নে যুবকদের সম্পৃক্ততা বৃদ্ধি ও যুব উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। নতুন কার্যকরী কমিটির মাধ্যমে সংগঠনের কর্ম পরিধি আরও প্রসারিত ও টেকসই হবে বলে আমি বিশ্বাস করি”।

নবগঠিত কমিটির প্রধান সমন্বয়ক মাহিম সাঈদ জিসান বলেন, “সংগঠক হিসেবে দায়িত্ব আমার প্রথম নয়। বৈচিত্র্যময় বর্তমান বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার বিষয়কে মাথায় রেখে কাজ করা চ্যালেঞ্জিং। আমাদের লক্ষ্য তরুণদের নেতৃত্ব, দক্ষতা ও দায়বোধ বৃদ্ধি করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং টেকসই উন্নয়নে অবদান রাখা। সে মাফিক কাজ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ”।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

উল্লাপাড়ায় বন্যাকান্দি বাজারে জামায়াতের আঞ্চলিক অফিস উদ্বোধন

কাঁঠালিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন, তৃণমূলে সাংগঠনিক জোরদারকরণের আহ্বান

নবীনগরে ধানের শীষের বিশাল জনসভা

বৃত্তি পরীক্ষা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা গেছে

মাভাবিপ্রবি শিক্ষার্থীর উপর হামলা,আসামি গ্রেপ্তারে পুলিশকে ৪ ঘণ্টার আল্টিমেটাম

জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা

ঘোড়াঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দেশ পুর্নগঠনের বার্তা নিয়ে জনতার দুয়ারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি