Monday , 29 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুরে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 29, 2025 4:39 pm

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের ঝিনাইগাতীতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রেজ্জাক (৪৭) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মধ্য ডেফলাই গ্রামে মমিন মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রেজ্জাক একই উপজেলার ডেফলাই গ্রামের আব্দুল আজিজের ছেলে।

নিহতের পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে আব্দুর রেজ্জাকসহ কয়েকজন শ্রমিক মমিন মিয়ার বাড়িতে গাছ কাটতে যান। গাছ কাটার এক পর্যায়ে অসাবধানতাবশত গাছটি পাশের বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং মাটিতে পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দ্বিতীয় দিনে ভোটগ্রহণ চলছে

খুবির ওংকার শৃণুতা’র নেতৃত্বে খায়রুন নাহার ও কৌশিক

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

রাতের ভোট আর হতে দেওয়া হবে না, আগামীর প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান- ড. ফয়জুল হক

হাজারো মানুষের ঢলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা

রাজশাহী ডিভিশনাল কমিউনিটির নতুন কমিটি গঠন

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

কুবিতে কুকসুর পূর্ণাঙ্গ রোডম্যাপের দাবিতে অবস্থান কর্মসূচি

৪০ রোহিঙ্গাকে ধরে নিয়ে আন্দামান সাগরে ফেলে দিল ভারত, তদন্তে জাতিসংঘ