Sunday , 28 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 28, 2025 2:29 pm

মোঃ সাইফুল ইসলাম মিয়া, বানারীপাড়া প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

রোববার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৩০ মিনিটে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। এ সময় তার সঙ্গে বানারীপাড়া উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ বায়েজিদুর রহমান মনোনয়ন ফরম গ্রহণ করেন।

মনোনয়ন দাখিলকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা, বানারীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দীর্ঘদিন পর নির্বাচনমুখী এই কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে বানারীপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মনোনয়ন দাখিল উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে ভোট শুরু, চাপের মুখে স্টারমারের লেবার পার্টি

শৈলকুপায় ১৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, ক্ষুব্ধ জনতার ভাঙচুর-অগ্নিসংযোগ

তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান

গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার-নকলায় ৭ই নভেম্বর পালন

প্রধানমন্ত্রী বগুড়ায় পৌঁছেছেন

সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

চকরিয়ায় উদ্বোধন হলো কুটুম বাড়ি রেস্টুরেন্ট

সংস্কার ও বিচারের আগে নির্বাচন নয় সরকারকে জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ বরণ