Thursday , 25 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন আল্লামা তাহেরী

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 25, 2025 3:28 pm

এম এস জিলানী আখনজী, হবিগঞ্জ প্রতিনিধিঃ

শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মধবপুর) আসনের বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত ও বৃহত্তর সুন্নী জোটের মোমবাতি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব-তাহেরী।

তিনি বলেন- শিক্ষার উন্নয়নসহ সমাজের অবকাঠামো উন্নয়ন এবং অবহেলিত চা-শ্রমিকদের কল্যাণে কাজ করতে চাই। আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসা দিয়ে কাছে রাখবেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সারাদেশের ন্যায় চুনারুঘাট সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন পরবর্তী বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব মাওলানা শাহ জালাল আহমদ আখঞ্জী, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ্ব মাওলানা মুসলিম খান, উপজেলা সহ-সভাপতি মাওলানা মোঃ ফজলুল হক, জেলা সাহিত্য সংস্কৃতির সম্পাদক সাংবাদিক এস এম সুলতান খান (মেম্বার), উপজলা সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম তালুকদার দুলাল, নুর উদ্দিন ইবনে মালেক, কেন্দ্র পরিচালক ছাত্রনেতা হাফেজ শামসুল ইসলাম জাকী, মোফাস্সির রহমান ইমন, এস এম আমির খান প্রমূখ।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত