Thursday , 25 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

জৈন্তাপুরে যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 25, 2025 9:49 am

জাহিদুল ইসলাম জাহিদ, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধিঃ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শান্তিপূর্ণ ভাবে খৃষ্টান ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) উপজেলার চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চে বড়দিন উপলক্ষে খৃষ্টান ধর্মালম্বীরা চার্চে সকাল হতে জড়ো হতে থাকেন।

দিনভর যীশু খৃষ্টের পবিত্র বানী প্রচারের মধ্য দিয়ে চলতে বড়দিনের আনুষ্ঠানিকতা। এ সময় চার্চের প্রধান চাষ্টার ফিলিপ সমাদ্দার উপস্থিত খৃষ্টান ধর্মালম্বীদের নিকট যীশু খৃষ্টের শান্তির বানী প্রচার করতে থাকেন। পরে সম্মিলিত ভাবে সকলে সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে যীশু খৃষ্টের জন্মদিন ও বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়।

এ দিন দুপুর ১২ ঘটিকায় চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চ পরিদর্শনে আসেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। এ সময় তিনি শুভ বড়দিন উদযাপন উপলক্ষে চার্চে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় বড়দিন উপলক্ষে শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সকল ধর্মের মানুষের স্ব স্ব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ভাবে পালন করে আসছে।তিনি বলেন, আজ বড়দিন উদযাপন উপলক্ষে মান্যবর জেলা পুলিশ সুপার মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির হয়েছি। অদূর ভবিষ্যতে জৈন্তাপুরে ধর্মীয় সম্প্রতি বজায় রাখতে সিলেট জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মোহাম্মদ উছমান গনি, চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা,মাইকেল কুমার শর্মা, এলবার্ট বিশ্বাস,ফিলিমন বিশ্বাস, এডু বিশ্বাস সহ অন্যান্যরা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কুবির নটরডেমিয়ান পরিবারের নেতৃত্বে পিয়াস-হৃদয়

দুমকিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক গুরুতর আহত

চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

কাবুলের আকাশে বিস্ফোরণ, পাকিস্তানি বিমানে গুলিবর্ষণ আফগান বাহিনীর

আমরা ভারতের কাছে মাথা নত করবো না – ডাঃ তাহের

বৈদ্যমারীতে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল নির্বাচনী জনসভা

চৌদ্দগ্রামে জেঠার বিরুদ্ধে এতিমের সম্পত্তি আত্মসাৎ এর অভিযোগ

সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

আপনাদেরকে যারা ভোটের ব্যাংক মনে করতেন তারা দিল্লী চলে গেছে: কামরুল হুদা

চৌদ্দগ্রামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত