Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী বৃহস্পতিবার

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 23, 2025 3:06 pm

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হবে।

এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মাঠে সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কর্ম পরিকল্পনা ঘোষণা করেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক মোহাম্মদ ইউসুফের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির উপদেষ্টা ইসমাইল হোসেন চৌধুরী, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াছিন মজুমদার, মিডিয়া ও প্রচার বিভাগ সম্পাদক আবদুল্লাহ আল হোসাইন কাউছার, কমিটির সদস্য আলী মোঃ সবুজ, এডভোকেট ফেরদৌস আহমেদ দুলাল, অভিভাবক সদস্য রেজাউল করিম মিন্টু, আব্দুল্লাহ আল ফরহাদ, মোঃ সাহাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন মজুমদার মিন্টু বলেন, ঐতিহ্যবাহী কুলিয়ারা উচ্চ বিদ্যালয়টি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে যে কোন প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তী একবারই আসে। কুলিয়ারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী আগামী বৃহস্পতিবার পালন করা হবে। এ লক্ষ্যে সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীদের মধ্যে প্রায় ২ হাজার এ্যালামনাই রেজিষ্ট্রেশন করে সদস্য হয়েছে।

সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ১৯৭৫-২০২৫ সাল পর্যন্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, শিক্ষক, ছাত্র-ছাত্রীদের সাফল্যসহ বিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্যকে ধারণ করে স্মরণিকা প্রকাশ, সম্মাননা স্মারক প্রদান, গিফট বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনাসহ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিক্ষা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও রেজিষ্ট্রেশনকৃত ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মওলানা ভাসানী হল ছাত্রসংসদ এর আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত

ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, আহত ৮, আটক ৪

জয়মনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলিয়াস স্টোর

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

কুড়িগ্রামে এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক সোলায়মান চৌধুরীকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান

গাইবান্ধার নিহত’র ঘটনায় অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন

ফরিদপুর জেলায় জিপিএ-৫ পাওয়া দুঃস্ত ১২ শিক্ষার্থীকে সম্মাননা ও অনুদান প্রদান

কুবি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, থাকছে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার সুযোগ

‎আইসিপিসি প্রোগ্রামিং প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করেছে কুবি

দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী