Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

চৌদ্দগ্রামে জুলাই সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’-এর পক্ষে জামায়াতের গণসংযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 23, 2025 9:07 am

আবু বকর জিহাদ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লা-১১ আসনের অন্তর্ভুক্ত চৌদ্দগ্রাম উপজেলায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘হ্যাঁ’-এর পক্ষে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার মুন্সীরহাট ইউনিয়নের দেড়কোটা ইউনিটের উদ্যোগে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা এলাকার বিভিন্ন সড়ক ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং জুলাই সনদের গুরুত্ব তুলে ধরেন। এ সময় তারা ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গড়ে তুলতে আহ্বান জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মুন্সীরহাট ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ইমরান হোসেন মাসুদ, দেড়কোটা নির্বাচনী কেন্দ্রের সভাপতি মিনার মোল্লা ও সেক্রেটারি হারুন ভুঁইয়া। এছাড়াও চৌদ্দগ্রাম উপজেলা ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত হবে। এজন্য তারা সবাইকে সচেতন হয়ে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

সর্বশেষ - ক্যাম্পাস