Wednesday , 10 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 10, 2025 2:15 pm

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘ভাষা-সাহিত্য পরিষদে’র কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাছান।

‎বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

‎এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা খানম ঊর্মিলা, ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. নাঈম ইসলাম, প্রচার সম্পাদক অমি দেব এবং সহ-প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন। এছাড়াও বিভাগের ছয় শিক্ষাবর্ষের ছয় জন শ্রেণি প্রতিনিধিও এই কার্যকরী পরিষদের কমিটিতে অন্তর্ভুক্ত হবেন।

নবগঠিত ‎ভাষা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাছান বলেন, “বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব আমাকে বিভাগের প্রতি আরও বেশি দায়বদ্ধ করেছে। আমি বিভাগের সকল কর্মকাণ্ড ও অনুষ্ঠানে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

‎তিনি আরো বলেন, “বাংলা বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যচর্চা ও সৃজনশীল আয়োজনের মাধ্যমে বিভাগকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে আরও সুপরিচিত ও মর্যাদাপূর্ণ করে তুলতে কাজ করে যাবো।”

ভাষা সাহিত্য পরিষদের নব-নির্বাচিত সহ-সভাপতি এমদাদুল হক বলেন, “নবগঠিত কমিটির সকলকে সঙ্গে নিয়ে সততা ও স্বচ্ছতা রক্ষা করে কাজ করে যাব। বিভাগের প্রতিটি শিক্ষার্থীর দাবি ও সমস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরবো এবং তা সমাধানের চেষ্টা করবো। সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিব, যেনো শিক্ষার্থীদের মননশীলতার বিকাশ হয়।”

‎তিনি আরো বলেন, “বাংলা বিভাগ মানেই সৃজনশীলতা, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার কেন্দ্র। তাই ভালোবাসার বাংলা বিভাগে নতুনত্বের সূচনা করা ও বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ভিন্ন আঙ্গিক নিয়ে আসাই আমাদের কমিটির লক্ষ্য।”

উল্লেখ্য, কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এই কমিটি আগামী ৩০ই জুন, ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জয়মনির পশুর নদীতে ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

কালকিনিতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

রাজাপুরে ১২ কোটি টাকা হাতিয়ে এনজিও মালিকদের আত্মগোপন, শতাধিক গ্রাহকের মানববন্ধন ও বিক্ষোভ

স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক: বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস

আইনজীবী ফোরাম থেকে এডভোকেট কামরুজ্জামানের বহিষ্কার আদেশ প্রত্যাহার

নজরুল বিশ্ববিদ্যালয়ে পথপ্রাণীদের নীরব অভিভাবক ‘এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি’

রাজাপুরে দুই বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

চালের দাম বৃদ্ধি বন্ধে নজরদারি চলছে: খাদ্য উপদেষ্টা

শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়াল সরকার

গাবতলীতে ব্যবসায়ী ও যুবদল নেতা আহসান হাবীব সেলিমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার