Tuesday , 9 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী আনিসুল হকের পক্ষে লিফলেট বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 9, 2025 8:50 am

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

ক্রোয়দশ জাতীয় সংসদ নির্বাচনের সুনামগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত আলহাজ্ব আনিসুল হকের পক্ষে ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লাকমা বাজার এলাকায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ১নং শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোশাহিদ মিয়া এবং সাধারণ সম্পাদক হাজ্বী আব্দুস সামাদ। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য মোঃ বাচ্চু মিয়া এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

লাকমা বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বাজারের দোকানি, পথচারী ও স্থানীয় সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং নির্বাচনের গুরুত্ব সম্পর্কে মতবিনিময় করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলের অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। কর্মসূচি চলাকালে নেতারা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন, তাঁদের বিভিন্ন সমস্যা ও মতামত শোনেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। এ সময় স্থানীয় বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন এবং কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নির্বাচনী সময়ে এ ধরনের গণসংযোগমূলক কর্মসূচির মাধ্যমে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ে এবং এলাকার মানুষ সরাসরি তাদের মতামত জানানোর সুযোগ পান।

সমগ্র কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শেষ পর্যায়ে উপস্থিত নেতৃবৃন্দ সকলকে শান্তি, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের পণ্য রপ্তানির ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত

জাকসু নির্বাচনে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে স্বতন্ত্রপ্রার্থী এস আই শিমুলের ইশতেহার ঘোষণা

নবম বর্ষে পদার্পণ করছে কুবি প্রেস ক্লাব

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নবীনবরন, শিক্ষার আলোয় আলোকিত ভবিষ্যতের আহ্বান

হরমুজ প্রণালীর মাইন অপসারণে ছয় মাস লাগতে পারে : প্রতিবেদন

বাউফলে পুকুর থেকে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান

বাঘাইছড়িতে প্রথমবারের মতো টাইফয়েড টিকা ক্যাম্পেইন: সমন্বয় সভা অনুষ্ঠিত

চট্টগ্রামে জব্বারের বলীখেলা ঘিরে দুই কিলোমিটার জুড়ে বসেছে বৈশাখী মেলা

গুমের সঙ্গে জড়িত কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে না: আইনমন্ত্রী