Saturday , 6 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 6, 2025 7:42 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

ময়মনসিংহের বিজিবি ৩৯ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কালাকুমা, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার রঙ্গনপাড়া, বানইচিংড়ীপাড়া ও বরাক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ ডিসেম্বর) পৃথক অভিযান চালায় বিজিবি। অভিযানে ভারতীয় কম্বল ও গরু আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৫ লাখ ২০ হাজার টাকা।

একই সময় ধোবাউড়া উপজেলার ভূইয়াপাড়া ও পশ্চিম ভূইয়াপাড়ায় বিশেষ অভিযানে ভারতীয় পেঁয়াজ এবং বাংলাদেশি ধানের বীজ জব্দ করা হয়, যার মূল্য আনুমানিক ৭৯ হাজার ১০০ টাকা। এছাড়া, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নয়ারাংটিয়া এলাকায় ভারতীয় মদ পাচারের চেষ্টা ব্যর্থ করে ৬ হাজার টাকা মূল্যের মদ জব্দ করা হয়।

সবমিলে অভিযানে ৬ লাখ ৫ হাজার ১ শত টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী পণ্য ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।

বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিএসসি জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর নজরদারির মাধ্যমে দিন-রাত দায়িত্ব পালন করে যাচ্ছে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

নবীনগরে ধানের শীষের পক্ষে গণসংযোগে মুখর বিএনপি

সিএনজি চালক কর্তৃক কুবি শিক্ষার্থীকে মারধর

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল-অটোবাইক সংঘর্ষে চালক নিহত, আহত ১

সাদাপাথর ফিরিয়ে দিতে ৩ দিনের আল্টিমেটাম

নোবিপ্রবিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে গণভোট সচেতনতা বিষয়ে কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

রাজাপুরে ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জোটের মনোনয়ন পেলেন জমিয়তে উলামায়ের মহাসচিব

সংকটময় মুহূর্ত পার করছেন বেগম খালেদা জিয়া: ডা. জাহিদ হোসেন

জয়পুরহাটে ইসলামী ছাত্রশিবির এর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত