Tuesday , 25 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদারের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 25, 2025 10:46 am

 মোঃ নাদিম শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ

২০২৪ সালের ৯ আগস্ট তার বিরুদ্ধে গৃহীত বহিষ্কারাদেশটি দীর্ঘ পর্যালোচনা ও তদন্তের পর ২৪ নভেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলীয় প্যাডে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।

এই খবর প্রকাশের সঙ্গে সঙ্গে পুরো ঝালকাঠি জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়ে আনন্দ, স্বস্তি ও উৎসবের পরিবেশ।দলীয় সূত্র জানায়, সংগঠনের দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, জনগণের পাশে থাকা এবং যুবদলের আদর্শের প্রতি তার অবিচল অঙ্গীকার– এসব বিবেচনায় কেন্দ্রে পুনর্বিবেচনার ফলেই বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সিদ্ধান্তটি প্রকাশের সাথে সাথেই ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছার বন্যা বয়ে যায়।

নেতাকর্মীরা মনে করছেন, শামীম তালুকদারের ফিরে আসা জেলা যুবদলের সাংগঠনিক শক্তিকে আরও গতিশীল করবে। শামীম তালুকদার এক প্রতিক্রিয়ায় জানান“এই সিদ্ধান্ত আমাকে আরও দায়িত্ববান করেছে। আমি আগের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে জেলা যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সঙ্গে নিয়ে কাজ করবো। জনগণের অধিকার ও জনস্বার্থে আমি সবসময় নিজেকে নিয়োজিত রাখবো।

”দলীয় নেতাকর্মীরা বলছেন, তার প্রত্যাবর্তনে রাজাপুর, কাঠালিয়া,নলছিটি ও ঝালকাঠি সদরসহ পুরো জেলায় যুবদলের সাংগঠনিক তৎপরতা নতুন গতি পাবে। বিশেষ করে নির্বাচনী মাঠে, গণসংযোগে এবং সরকারের বিরুদ্ধাচারী নীতি মোকাবিলায় তিনি আগের চেয়ে আরও সাহসী ভূমিকা রাখবেন বলেই আশা সকলের।বহিষ্কার আদেশ প্রত্যাহারের এই দিনটি ঝালকাঠি জেলা যুবদলের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে শামীম তালুকদার আরও ঐক্যবদ্ধ, আরও শক্তিশালী, এবং আরও জনগণের নেতা হিসেবে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

জাকসুতে সেনা মোতায়েনের দাবি প্রশাসনের

বাউফলে সাংবাদিক ইউনিয়নের ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

আন্তঃবিশ্ববিদ্যালয় লোকসংস্কৃতি প্রতিযোগিতায় রানার-আপ নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব

অসহায় শীতার্তদের পাশে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা

কুবিতে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৫ জন শিক্ষার্থী

ছাতিমের বুনো সৌরভে মুখরিত ববি ক্যম্পাস

ধর্ষকদের বিচারের দাবিতে শাহজাদপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন;

ভারতের লিগে খেলে নিষিদ্ধ হওয়ায় অবসরের ঘোষণা প্যাটেলের

নাসির নগরে জুলাই সনদ ও পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত,