Monday , 24 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল এ পরিনত করা- ডাঃ নজরুল

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 24, 2025 9:04 am

কুড়িগ্রাম প্রতিনিধি:

২৬ কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) আসনে এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন এর নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ নভেম্বর) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার কয়েকটি শপিং মলের কাপড় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের সঙ্গে কুশল বিনিময় সহ এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করেন ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, জেলা সদস্য লোকমান হাকিম, আমিনুল ইসলাম, সফিকুল ইসলাম, একেএম রেজাউল করিম, ছাত্রপক্ষ হেলাল উদ্দিন, মামুন সহ আরও অনেকে।

গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, “স্বাধীনতার ৫৪ বছরেও এ জেলায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এ অঞ্চলের মানুষের এখনও মৌলিক চাহিদা নিশ্চিত হয় না। তাঁরা এখনও শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা সহ নানান সংকটে ভুগছেন।”

তিনি আরও বলেন, “অতীতে যারাই এই আসনের ক্ষমতার মসনদে বসেছেন তারাই অবহেলিত মানুষগুলোর কথা না ভেবে নিজেদের আখের গুছিয়েছেন। কিন্তু এখন সময় এসেছে পরিবর্তনের। আমরা এবি পার্টির মাধ্যমে সকল মানুষে সমান সুযোগ-সুবিধা এবং সম্মান নিশ্চিত করতে চাই। প্রতিটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি, মাদক নির্মুল, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ বন্যা ও নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া। আমার টার্গেট, কুড়িগ্রামকে উন্নয়নের রোল মডেল এ পরিনত করা।”

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে এনায়েতপুরে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরে পুলিশ হত্যা মামলার আসামি পলাশের মৃত্যুদণ্ড

মসজিদে নামাজ পড়তে বাঁধা, মুসল্লীকে মারধর

বিশেষ চাহিদা সম্পন্ন নাজনীনের পাশে তারেক রহমান

শীতের রাতে ঘুমন্ত শিশুদের শরীরে কম্বল জড়িয়ে দিল ডিমলা উপজেলা প্রশাসন

নওগাঁয় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিনু

চবিতে মেয়ে সেজে প্রতারণার অভিযোগ, দুই বহিরাগত আটক

কুবি’র আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট জমাদানের সময়সীমা বৃদ্ধি

ধর্মপাশায় ১৭ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারি আটক