Wednesday , 19 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

রাউজানে বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন গ্রেফতার

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 19, 2025 8:48 am

মোঃ আরিফুল ইসলাম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার এবং সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিতকরণে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার)–এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানা সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানার ও পটিয়া থানার যৌথ অভিযান: অস্ত্র-গুলিসহ জহির আহাম্মদ, মোঃ সাকিবুল ইসলাম ও রানা গ্রেফতার।

গত ১৮/১১/২০২৫ খ্রি.জেলা গোয়েন্দা শাখা ও রাউজান থানার অফিসার ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস আভিযানিক টিম রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট মুসলিম হাই স্কুলের পাশে জহির আহাম্মদ এর মুদি দোকানের ভিতর অভিযান পরিচালনা করে থেকে মুদি দোকানদার জহির আহাম্মদ–কে আটক করে। পরবর্তীতে ধৃত আসামী জহিরের মুদি দোকানের দক্ষিণ পাশে নিচের তাক থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ভর্তি ২টি পিস্তলের ম্যাগাজিন তার নিজ হাতে বের করে দেওয়া মতে উদ্ধার করা হয়।

পরবর্তীতে আসামী জহিরের দেওয়া তথ্যর ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, রাউজান থানা ও পটিয়া থানার অফিসার ফোর্সের যৌথ অভিযানে পটিয়া থানার হাইদগাঁও মাইজপাড়া এলাকা হতে আসামী মোঃ সাকিবুল ইসলাম ও রানাকে গ্রেফতার করা হয়।

গত ১৭/১১/২০২৫খ্রি. রাউজান থানার মামলার গ্রেফতারকৃত আসামী হুমায়ুন উদ্দীন আকাশকে গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার এজাহারনামীয় পলাতক আসামী মহিউদ্দিন কর্তৃক তার নিজ বাড়ি সংলগ্ন একটি পুকুর পাড়ে অস্ত্র পুঁতে রাখা আছে বলে জানা যায়। পরবর্তীতে ১৮/১১/২০২৫খ্রি. চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৩ নং নোয়াপাড়া ইউপির ২ নং ওয়ার্ডস্থ চৌধুরীহাট হাজী মকবুল আহম্মদ সওদাগর বাড়ির পুকুর পাড়ে পুঁতে রাখা অবস্থায় সিলিংসহ ১টি একনলা বন্ধুক ও ৩ টি কার্তুজ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা, জহির আহাম্মদ (৫২), পিতা- মৃত অলি আহাম্মদ, মাতা- মৃত বাছা খাতুন, সাং- চৌধুরী হাট, হায়দার আলীর বাড়ী, ওয়ার্ড- ০২, ইউপি- নোয়াপাড়া, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম। মোঃ সাকিবুল ইসলাম (২২), পিতা- মোঃ হাবিব, মাতা- মিনা আক্তার, সাং- বারেক হাজীর বাড়ী, ওয়ার্ড- ০৭, ইউপি- নোয়াপাড়া, থানা- রাউজান, জেলা- চট্টগ্রাম। মোঃ রানা,পিতা-মোঃ হাবিব প্রকাশ ডাকাত হাব্বে (৪৫), মাতাঃমিনা আক্তার,সাঃ- বারেক হাজির বাড়ি,নোয়াপাড়া,চৌধুরী, ০৭ নং ওয়ার্ড,১৩ নং নোয়াপাড়া ইউনিয়ন,থানা রাউজান,জেলা- চট্টগ্রাম।

চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা, হাটহাজারী থানা এবং রাউজান থানার বিশেষ অভিযানে চলতি মাসে অস্ত্র আইনে ৫টি মামলায় এ পর্যন্ত ৮জন আসামী গ্রেফতার করা হয়েছে। একটানা অভিযানে ১৬টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৮টি দেশীয় অস্ত্র, ৭৫ রাউন্ড গুলি, ২৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিয়ের ক্ষেত্রে মেয়ের বয়স ১৬, ছেলের ১৮ করার দাবি

সৈয়দপুরে সুইমিংপুলে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নজরুল বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাবের অরিয়েন্টেশন অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে দারুল উলুম মাদ্রাসা পরিদর্শনে ইউএনও

কালীগঞ্জে শহীদ আসলাম হোসেনের শাহাদাত দিবসে আলোচনা ও দোয়া মাহফিল

জবি রোভার স্কাউট গ্রুপের নবনির্বাচিত সভাপতি ফিন্যান্স বিভাগের মাহবুব হাওলাদার

খালেদা জিয়ার দোয়া-মিলাদে বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে হট্টগোল, মঞ্চে উত্তেজনা

কুয়েটের সহযোগিতায় খুলনায় উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী স্টেম ক্যাম্প অনুষ্ঠিত

বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

২৩ প্রকাশনীকে নিয়ে কুয়েটে প্রথমবারের মতো সপ্তাহব্যাপী বই উৎসব