Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে বিএনপির ২০ নেতাকর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 6:26 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তারা নতুন রাজনৈতিক ঠিকানায় যোগ দেন।

মঠবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইন্দ্রোপাশা গ্রামের সাবেক যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন মেম্বার এবং বিএনপি নেতা সালমান মাহমুদ এর নেতৃত্বে এ যোগদান সম্পন্ন হয়। অনুষ্ঠানে জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসেন নবাগতদের হাতে ফুল তুলে দিয়ে স্বাগত জানান।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিয়ে মামুন মেম্বার বলেন, “দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বরিশালসহ বিভিন্ন স্থানে দলের পক্ষ থেকে আন্দোলন করেছি। কিন্তু ৫ আগস্টের পর বারবার অভিযোগ জানিয়েও স্থানীয় কিছু নেতার চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে বুঝতে পেরেছি—এই দলে থাকা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা জামায়াতে ইসলামীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইদুর রহমান, সদর ইউনিয়ন আমীর আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, মাস্টার ফারুখ আহম্মেদসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

দুমকিতে পানিতেই নষ্ট হচ্ছে কোটি টাকা মূল্যের ফেরি

শিবচরে খেলাফত মজলিসের জনসংযোগ

ঝিনাইগাতী ভারূয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনলাইন গেম, জুয়া ও মাদক বিষয়ে সচেতনতা উদ্যোগ গ্রহণ

এক বানরে অতিষ্ঠ কুবি, কামড়িয়েছে ১০-১২ জনকে

চৌদ্দগ্রামে নিমজ্জিত আমন ধানের বীজতলা, আতঙ্কে পোল্ট্রি ও মৎস্য চাষীরা

বাউফলে ইঞ্জিনিয়ার ফারুখ আহমেদের পক্ষে লিফলেট বিতরণ

বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৫ পালিত

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জামায়াতের বিশাল গণমিছিল, জনতার ঢল!

ফকিরাপুলে সিটিজি ক্রাইম টিভির, নতুন হেড অফিস উদ্বোধন করেন আজগর আলী মানিক

রুহিয়া থানা বিএনপির সংবাদ সম্মেলন ”চক্রান্তমূলকভাবে মিথ্যা প্রচার চালানো হচ্ছে”