শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
চিলায় ধানের শীষের পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীবরদীতে সুজনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত বিদ্যার দেবী সরস্বতী পূজা আগামীকাল ভোটারদের যাতায়াত ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি সরকারি ছুটি অনুমোদন মোংলায় দুর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়নে ‘ফিশনেট’ প্রকল্পের যাচাইকরণ সভা অনুষ্ঠিত বকেয়া বেতনের দাবিতে শ্রীপুরে সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ বিএনপি’র দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় তিন বিএনপি নেতাকে বহিষ্কার। মহাদেবপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল আজ থেকে ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হচ্ছে কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম অধ্যাদেশ জারি : তিন ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ, লঙ্ঘনে ১০ লাখ টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে নিরাপত্তা জোরদার, জেলাজুড়ে পুলিশের বিশেষ চেকপোস্ট কুড়িগ্রামের ৪টি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ সম্পন্ন গাজীপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১১৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমান আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও আনন্দ মিছিল আগামীর বাংলাদেশ সব শ্রেণীর মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ : ডা. তাহের দেড়যুগের দখলমুক্তি, গরুর হাট উচ্ছেদে ফিরল শিক্ষার স্বস্তি জয়পুরহাটে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলাপাড়ায় সেনা-পুলিশের যৌথ অভিযানে সাড়ে ১০ হাজার প্যাকেট অবৈধ সিগারেট জব্দ

 

মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। পৃথক দুটি অভিযানে মোট ১০ হাজার ৫০০ প্যাকেট ‘কিংস ব্যান্ড’ সিগারেট উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১৩ লাখ ৭০ হাজার টাকা। এ সময় আটক করা হয়েছে দুইজনকে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও একজনকে অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৫টা থেকে ৯টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়ার পায়রা সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শুভ-র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

মহিপুর বাজার এলাকা থেকে অবৈধ সিগারেট বিক্রির সন্দেহে দিলীপ কুমার পাল (৩৯), পিতা-রথীকান্ত পাল, গ্রাম-আয়লা, উপজেলা-বাউফল, জেলা-পটুয়াখালী কে আটক করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী কলাপাড়া পৌর শহরের আইদা মঞ্জিলে অভিযান চালিয়ে ৭ হাজার ৫০০ প্যাকেট কিংস ব্যান্ড সিগারেট জব্দ করা হয়। এর বাজারমূল্য আনুমানিক ৯ লাখ ৭০ হাজার টাকা।

পরবর্তীতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক-এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দিলীপ কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় কলাপাড়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম অভিযানের পর রাত ৯টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে আবারও অভিযান পরিচালনা করা হয়। কলাপাড়া পৌর শহরের মধ্য বাদুরতলি এলাকার বড় শিকদার বাড়ি জামে মসজিদ সংলগ্ন শহিদুল ইসলাম মৃধার বাসায় অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ প্যাকেট কিংস ব্যান্ড সিগারেট জব্দ করা হয়। অভিযুক্ত পরান কর্মকার, পিতা—সুনীল কর্মকার, বড় শিকদার বাড়ি, কলাপাড়া, পটুয়াখালীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উভয় অভিযানে জব্দকৃত মোট ১০,৫০০ প্যাকেট সিগারেট কলাপাড়া ফেরিঘাট এলাকায় সেনাবাহিনী ও প্রশাসনের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ক্যাপ্টেন শুভ জানান, “অবৈধ পণ্য পাচার ও বিক্রির বিরুদ্ধে সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের পণ্য দেশের রাজস্ব ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর। তাই কোনো ছাড় দেওয়া হবে না।”

কলাপাড়া উপজেলা প্রশাসন ও সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, অবৈধ পণ্য সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩